বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

শিরোনাম
কলেজের দেয়ালে ‘গুপ্ত রাজনীতি চলবে না’ লেখা নিয়ে চাঞ্চল্য এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দিলেন চাচা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ জানাজায় অংশ নিতে যাওয়া বৃদ্ধ বরিশালে ‘ডোপ টেস্টে’ জেলা পুলিশের তিন সদস্যের পজিটিভ কলাপাড়ায় ৩ ইটভাটায় অভিযান, চার লাখ টাকা জরিমানা লোডশেডিং চলাকালে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি ঝালকাঠি-১ আসনের নির্বাচনি নথি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পিরোজপুরে ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার ইরানের সঙ্গে আলোচনা নিয়ে ‘সুখবর’ শুক্রবারের মধ্যেই: ট্রাম্প মেহেন্দিগঞ্জ স্টিমারঘাটে প্রেমিক যুগলকে মারধর, তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চাঞ্চল্য ভাণ্ডারিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তার বিরুদ্ধে মৃত্যু ব্যক্তির টাকা নিয়ে প্রতারণার অভিযোগ কাউখালীতে অতিরিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, শিক্ষার্থীদের পড়াশোনায় চরম বিঘ্ন ভাণ্ডারিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বরিশালে দূর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স কৃষকদের মাঝে হাইব্রিডে বিপ্লব এনেছে হীরা ধান *শতকে ১ মনের বেশি ফলন কাজিরহাট আন্দারমানিক ইউনিয়নে,ভিডব্লিউবি,কার্ড এর চাল বিতরণ ভাণ্ডারিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ৮৩ পরীক্ষার্থী, বহিষ্কার নেই কাউখালীতে অবৈধভাবে মজুতকৃত ৮৯০ লিটার ডিজেল জব্দ, জরিমানা ১৫ হাজার টাকা
মেহেন্দিগঞ্জ স্টিমারঘাটে প্রেমিক যুগলকে মারধর, তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চাঞ্চল্য

মেহেন্দিগঞ্জ স্টিমারঘাটে প্রেমিক যুগলকে মারধর, তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চাঞ্চল্য

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার স্টিমারঘাট এলাকায় ঘুরতে আসা এক প্রেমিক যুগলকে মারধর এবং তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম ইয়াছিন। তিনি মেহেন্দিগঞ্জ পৌরসভার ৭ নম্বর বদরপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়দের ভাষ্যমতে, ইয়াছিন দীর্ঘদিন ধরে বখাটে ও দুষ্ট প্রকৃতির হিসেবে পরিচিত এবং এর আগেও তার বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (২২ এপ্রিল) দুপুরে। ওই সময় প্রেমিক যুগল স্টিমারঘাটের বালুর স্তুপ এলাকায় ঘুরতে গেলে দূর থেকে তাদের লক্ষ্য করেন অভিযুক্ত ইয়াছিন। পরে তিনি কাছে গিয়ে বিভিন্ন প্রশ্ন করে তাদের হেনস্তা করেন। একপর্যায়ে দুজনকেই মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, মারধরের পর প্রেমিকের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বাধ্য করা হয় এবং পুনরায় মারধরের হুমকি দেওয়া হয়। প্রাণভয়ে তরুণটি কিছুটা দূরে সরে গেলে অভিযুক্ত ইয়াছিন তরুণীকে জোরপূর্বক কোলে করে নিকটস্থ নির্মাণাধীন মিনি স্টেডিয়ামের দ্বিতীয় তলায় নিয়ে যান এবং তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা চালান বলে ভুক্তভোগীর অভিযোগ।

তরুণীর চিৎকার শুনে আশপাশের পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় স্থানীয়রা অভিযুক্ত ইয়াছিনকে হাতেনাতে আটক করেন। আটক অবস্থায় তিনি প্রেমিক যুগলকে মারধর ও টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন বলে উপস্থিত ব্যক্তিরা জানান।

পরে ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী জড়ো হয়ে পড়ে। স্থানীয়রা ভুক্তভোগী যুগলকে নিরাপদে একটি অটোরিকশায় তুলে দেন। তবে এ সুযোগে অভিযুক্ত ইয়াছিন হঠাৎ দৌড়ে পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com