বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

শিরোনাম
কলেজের দেয়ালে ‘গুপ্ত রাজনীতি চলবে না’ লেখা নিয়ে চাঞ্চল্য এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দিলেন চাচা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ জানাজায় অংশ নিতে যাওয়া বৃদ্ধ বরিশালে ‘ডোপ টেস্টে’ জেলা পুলিশের তিন সদস্যের পজিটিভ কলাপাড়ায় ৩ ইটভাটায় অভিযান, চার লাখ টাকা জরিমানা লোডশেডিং চলাকালে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি ঝালকাঠি-১ আসনের নির্বাচনি নথি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পিরোজপুরে ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার ইরানের সঙ্গে আলোচনা নিয়ে ‘সুখবর’ শুক্রবারের মধ্যেই: ট্রাম্প মেহেন্দিগঞ্জ স্টিমারঘাটে প্রেমিক যুগলকে মারধর, তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চাঞ্চল্য ভাণ্ডারিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তার বিরুদ্ধে মৃত্যু ব্যক্তির টাকা নিয়ে প্রতারণার অভিযোগ কাউখালীতে অতিরিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, শিক্ষার্থীদের পড়াশোনায় চরম বিঘ্ন ভাণ্ডারিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বরিশালে দূর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স কৃষকদের মাঝে হাইব্রিডে বিপ্লব এনেছে হীরা ধান *শতকে ১ মনের বেশি ফলন কাজিরহাট আন্দারমানিক ইউনিয়নে,ভিডব্লিউবি,কার্ড এর চাল বিতরণ ভাণ্ডারিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ৮৩ পরীক্ষার্থী, বহিষ্কার নেই কাউখালীতে অবৈধভাবে মজুতকৃত ৮৯০ লিটার ডিজেল জব্দ, জরিমানা ১৫ হাজার টাকা
কলেজের দেয়ালে ‘গুপ্ত রাজনীতি চলবে না’ লেখা নিয়ে চাঞ্চল্য

কলেজের দেয়ালে ‘গুপ্ত রাজনীতি চলবে না’ লেখা নিয়ে চাঞ্চল্য

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

গলাচিপা সরকারি কলেজের দেয়ালে ‘হাদি ব্যবসা নিপাত যাক, ওসমান হাদি বিচার পাক, গুপ্ত রাজনীতি ক্যাম্পাসে চলবে না।’ সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়াল লিখনের ছবিটি ছড়িয়ে পড়ে। এরপর থেকে এ বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, গলাচিপা সরকারি কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত আহম্মেদ তার ফেসবুক আইডিতে পোস্ট করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি কলেজ শাখার সহ—সভাপতি জিএম সফিক।

এ বিষয় সংবাদকর্মীদের গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত বলেন, বাংলাদেশে রাজনীতি সবাই ওপেনে করুক। ছাত্র অধিকার, চরমোনাইর সবাইকে চেনে; কিন্তু ছাত্রশিবিরের দুজনকে চেনে; কিন্তু আর কাউকে চিনে না। আমরা চাচ্ছি সবাই ওপেনে রাজনীতি করুক। গুপ্ত রাজনীতি বন্ধ হোক।

গলাচিপা সরকারি কলেজ শাখার ছাত্র দলের সহ—সভাপতি জিএম সফিকুল ইসলাম জানান, গুপ্ত রাজনীতি ক্যাম্পাসে চলবে না। প্রকাশ্যে আসতে হবে। সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে ঢুকে গুপ্তভাবে কাজ করবে এটা হতে পারে না। যার যার রাজনৈতিক পরিচয় দিতে হবে।

এ বিষয়ে গলাচিপা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি কাজী খায়রুল হাসান বলেন, আমাদের যে গুপ্ত, ছাত্রশিবির মানে পাকিস্তানি— লিখছে, এটা ছাত্রদলের অপরাজনীতির একটা দৃষ্টান্ত। গলাচিপায় এতদিন পর্যন্ত ছাত্রদলের অবস্থান ছিল না। অবস্থান প্রমাণ করতে এগুলো করতেছে।

এর আগে ছাত্রশিবিরের উপজেলা সভাপতি কাজী খাইরুল হাসান তার ফেসবুকে ছাত্রদলের ভিডিওটি শেয়ার দিয়ে লেখেন— ‘গলাচিপা সরকারি কলেজে প্রতিহিংসার রাজনীতির সূচনা করল ছাত্রদল। আদু ভাইদের অপপ্রচারের বিরুদ্ধে বহু আগেই বলে গিয়েছেন আল্লামা সাঈদী।’

এ প্রসঙ্গে গলাচিপা থানার ওসি মো জিল্লুর রহমান বলেন, এখনই বিষয়টি সম্পর্কে জানতে পারলাম। ঘটনাস্থলে আমি পুলিশ পাঠাচ্ছি। তদন্ত করে বিস্তারিত জানাব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com