পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নাম্বারপ্লেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট বিহীন মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।
শুক্রবার ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ ঘটিকার সময় ভান্ডারিয়া ওভারব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হাসিবুল হাসান
এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮—এর ৪ ও ১৬ ধারা লঙ্ঘনের দায়ে ৬৬ ও ৭২ ধারায় মোট ৭টি মামলা করা হয় এবং সর্বমোট ৩২,০০০/— (বত্রিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইন মেনে চলার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার জন্য এ অভিযান পরিচালিত হয়।
অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন