, , ,
শিরোনাম
কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে গোডাউনসহ ৮ দোকান পুড়ে ছাই এশিয়া কাপের পর এশিয়ান গেমসেও সেমিতে ভারত-বাংলাদেশ ফ্ল্যাট থেকে নারীসহ ওসি আটক কানের দুল নিয়ে বিরোধে অন্তঃসত্ত্বাকে মারধর, গর্ভের শিশু মৃত্যুর অভিযোগ কাঠালিয়ায় জমি নিয়ে দুই পক্ষের বিরোধ, আদালতের আশ্রয় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে গোপনে ভিডিও ধারণের অভিযোগে দুই ব্যক্তি আটক উজিরপুরে বাবার পরকীয়ার অভিযোগে বিধবার ওপর ছেলের হামলা ভাণ্ডারিয়ার গৌরীপুর মোসলেম মাটিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়: ইউএনও’র আকস্মিক পরিদর্শনে অনিয়মের চিত্র মঠবাড়িয়ায় হত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার কাউখালীতে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রিসহ অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
কাউখালীতে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রিসহ অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কাউখালীতে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রিসহ অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter
প্রতিবেদক : রিয়াদ মাহামুদ সিকদার
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুরের কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে উপজেলার দক্ষিণ ও উত্তর বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ বাজারের ‘কামরুল স্টোর’—এর মালিক মোহাম্মদ কামরুল ইসলামকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও সয়াবিন তেলের বোতলের মোড়কে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি লেখা থাকার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উত্তর বাজারের ‘বিসমিল্লাহ স্টোর’—এর মালিক মোঃ জাহাঙ্গীর হোসেনকে একই ধরনের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ নুরুল আলম বখতিয়ার, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মেহেদী হাসান এবং কাউখালী থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করে।

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন,”আমরা নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজ কাউখালী বাজারে অভিযান পরিচালনা করেছি। দক্ষিণ ও উত্তর বাজারের দুটি দোকানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost