, , ,
শিরোনাম
মেহেন্দিগঞ্জে একাধিক মামলার আসামি সালাউদ্দিন ছালা গ্রেপ্তার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান গলাচিপায় বিএনপির সাইনবোর্ড টানিয়ে ইউনিয়ন পরিষদের গোডাউন দখল ভুয়া ফেসবুক আইডিতে মানহানি ও ভাষানচর কল্যাণ সমিতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মুলাদীতে গাঁজাসহ গ্রেপ্তার দুই বরিশাল বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, জানে না পুলিশ বাউফলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার এক চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩ সপ্তম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে ঠেকানোর আকুতি
সাংবাদিক তানভীর আহমেদ অভির পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলে শোক

সাংবাদিক তানভীর আহমেদ অভির পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলে শোক

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

বরিশাল নগরীর বাজার রোড দপ্তরখানা এলাকার বাসিন্দা মোঃ লুৎফর রহমান আর নেই। তিনি সাংবাদিক তানভীর আহমেদ অভির পিতা। স্ট্রোকজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়। একজন অভিভাবককে হারিয়ে পরিবার-পরিজনের মধ্যে নেমে আসে গভীর শোক ও বেদনা। তাঁর মৃত্যুতে স্থানীয় এলাকাবাসীসহ সাংবাদিক মহলেও শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম মোঃ লুৎফর রহমানের জানাজার নামাজ বৃহস্পতিবার যোহর বাদ বরিশাল নগরীর বাজার রোড খাজা মঈন উদ্দীন মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় আত্মীয়-স্বজন, স্থানীয় বাসিন্দা, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে উপস্থিত সবাই মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়েছে।

মহান আল্লাহ যেন মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য ও শক্তি দান করেন। আমিন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost