
বরিশালের মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ মো. সোহেল সরদার (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার ৪ নম্বর দক্ষিণ উলানিয়া ইউনিয়নের পূর্ব সুলতানি এলাকার হাজিরহাট সংলগ্ন খালের সেতুর ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহেল সরদার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আশা গ্রামের মোস্তফা সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মেহেন্দিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান চলাকালে সোহেল সরদারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।