, , ,
শিরোনাম
মেহেন্দিগঞ্জে একাধিক মামলার আসামি সালাউদ্দিন ছালা গ্রেপ্তার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান গলাচিপায় বিএনপির সাইনবোর্ড টানিয়ে ইউনিয়ন পরিষদের গোডাউন দখল ভুয়া ফেসবুক আইডিতে মানহানি ও ভাষানচর কল্যাণ সমিতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মুলাদীতে গাঁজাসহ গ্রেপ্তার দুই বরিশাল বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, জানে না পুলিশ বাউফলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার এক চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩ সপ্তম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে ঠেকানোর আকুতি
ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, জানে না পুলিশ

ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, জানে না পুলিশ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

ঝালকাঠির নলছিটিতে আগামী ডিসেম্বরে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় দাবি আদায়ে আন্দোলন—সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তারা। শপথ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে শুরু হয়েছে আলোচনা—সমালোচনা।

রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী সোহান আহমেদ সাদ্দামের ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশ করা হয়।

ভিডিওতে দেখা যায়, নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের একটি কাশবনের পাশে কয়েকজন স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী একত্রিত হয়েছেন। সেখানে চৌধুরী সোহান আহমেদ সাদ্দামের পরিচালনায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন—সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ নেন তারা।

শপথে নেতাকর্মীরা বলেন, ‘আমি শপথ করিতেছি যে, বঙ্গবন্ধুকন্যার ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তন নির্বিঘ্ন করতে, স্বাধীনতাবিরোধীদের হাত থেকে, শেখ মুজিবের পথ ধরে বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধার করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

এ বিষয়ে চৌধুরী সোহান আহমেদ সাদ্দাম বলেন, ডিসেম্বরে বঙ্গবন্ধুকন্যার স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করতে নলছিটি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সব সময় রাজপথে সক্রিয় থাকবে।

শপথ গ্রহণ কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন নলছিটি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগঠক রাশেদ অর্ণব।

এদিকে, এ বিষয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজীদ ইবনে আকবর বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost