
বরিশালের মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি সালাউদ্দিন ছালা ঢালীকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের সলদী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিন উদ্দিনের নির্দেশনায় এসআই হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার সালাউদ্দিন ছালা ঢালী ওই গ্রামের আব্দুল জলিল ঢালীর ছেলে।
পুলিশের দাবি, তার বিরুদ্ধে নারী নির্যাতন, চাঁদাবাজি, অপহরণ, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে প্রায় ২০টি মামলা রয়েছে।
এদিকে তার গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে বলে জানা গেছে।