, , ,
শিরোনাম
মেহেন্দিগঞ্জে একাধিক মামলার আসামি সালাউদ্দিন ছালা গ্রেপ্তার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান গলাচিপায় বিএনপির সাইনবোর্ড টানিয়ে ইউনিয়ন পরিষদের গোডাউন দখল ভুয়া ফেসবুক আইডিতে মানহানি ও ভাষানচর কল্যাণ সমিতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মুলাদীতে গাঁজাসহ গ্রেপ্তার দুই বরিশাল বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, জানে না পুলিশ বাউফলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার এক চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩ সপ্তম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে ঠেকানোর আকুতি
ভুয়া ফেসবুক আইডিতে মানহানি ও ভাষানচর কল্যাণ সমিতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ভুয়া ফেসবুক আইডিতে মানহানি ও ভাষানচর কল্যাণ সমিতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

Reporter
প্রতিবেদক : এস এম শাহা-আলম
প্রকাশিত : সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে ব্যক্তিগত, সামাজিক ও পেশাগতভাবে মানহানিকর তথ্য প্রচার এবং ভাষানচর কল্যাণ সমিতির নাম ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে।

ভাষানচর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ অভিযোগ করে বলেন, অজ্ঞাতনামা ব্যক্তি বা একটি চক্র পরিকল্পিতভাবে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে তাঁর সম্পর্কে বিভিন্ন ধরনের মিথ্যা, আপত্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করছে। একই সঙ্গে ভাষানচর কল্যাণ সমিতির নাম ও পরিচয় ব্যবহার করে সংগঠনটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

অভিযোগকারী আবুল কালাম আজাদের দাবি, এসব প্রচারের কারণে তাঁর ব্যক্তিগত সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি ভাষানচর কল্যাণ সমিতির ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের প্রচারের ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

এ ঘটনায় ৯ নভেম্বর ২০২৬ তারিখে রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান আবুল কালাম আজাদ। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট ভুয়া ফেসবুক আইডির ব্যবহারকারী এবং অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতার সুযোগ নিয়ে কোনো ব্যক্তির সম্মানহানি কিংবা কোনো সামাজিক সংগঠনের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা উচিত নয়। এ ধরনের কার্যক্রম থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য যাচাই—বাছাই না করে বিশ্বাস বা প্রচার না করার জন্য গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ভাষানচর কল্যাণ সমিতির এই সাধারণ সম্পাদক।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost