, , ,
শিরোনাম
মেহেন্দিগঞ্জে একাধিক মামলার আসামি সালাউদ্দিন ছালা গ্রেপ্তার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান গলাচিপায় বিএনপির সাইনবোর্ড টানিয়ে ইউনিয়ন পরিষদের গোডাউন দখল ভুয়া ফেসবুক আইডিতে মানহানি ও ভাষানচর কল্যাণ সমিতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মুলাদীতে গাঁজাসহ গ্রেপ্তার দুই বরিশাল বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, জানে না পুলিশ বাউফলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার এক চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩ সপ্তম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে ঠেকানোর আকুতি
নবজাতকের পিতৃত্বের দাবি নিয়ে হাজির দুই ভিন্ন ধর্মাবলম্বী

নবজাতকের পিতৃত্বের দাবি নিয়ে হাজির দুই ভিন্ন ধর্মাবলম্বী

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

এক মায়ের কোলজুড়ে জন্ম নিয়েছে একটি নবজাতক। কিন্তু সেই নবজাতকের পিতৃত্বের দাবি নিয়ে হাজির হয়েছেন দুই ভিন্ন ধর্মের অনুসারী। তাদের মধ্যে একজন হিন্দু এবং আরেকজন মুসলিম।

রোববার (৮ নভেম্বর) চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর আফির মেমোরিয়াল হাসপাতালে।

জানা গেছে, বেসরকারি ওই হাসপাতালে শান্তা নামের গৃহবধূর একটি সন্তান হয়। সন্তান জন্মের সময় পাশে ছিলেন শুভাস নামের একজন। যিনি নিজেকে শান্তার স্বামী বলে দাবি করেন।

তবে হঠাৎ করেই রোববার সকালে হাসপাতালে শান্ত ও নবজাতকের শয্যা পাশে হাজির হন এমদাদুল নামের আরেক ব্যক্তি। যিনি নিজেকে ভূমিষ্ঠ হওয়া নবজাতকের জন্মদাতা পিতা দাবি করেন।

এমদাদ দাবি করেন, ২০২১ সালে প্রেম করে চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের শান্তাকে বিয়ে করেন তিনি। বিয়ের পর ধর্মান্তর হয়ে মুসলিম হন শান্তা। বিয়ের পর স্বামীর সাথে ঢাকায় থাকত সে। সন্তান জন্ম দেওয়ার কথা বলে তিন মাস আগে বাবার বাড়িতে আসে স্ত্রী। এসময় উপস্থিত সকালকে নিজের বিয়ে এবং দাম্পত্য জীবনের প্রমাণও দেখান তিনি।

এদিকে, প্রথম স্বামী হাসপাতালে হাজির হওয়ার পর পরই ঘটনাস্থল থেকে কেটে পড়েন দ্বিতীয় স্বামী সুভাস। যে কারণে তার বক্তব্য জানা যায়নি।

তবে শান্তা দাবি করেন, এমদাদের সঙ্গে তার বিয়ে হয়নি। এমনকি ভূমিষ্ঠ হওয়া সন্তানের বাবাও এমদাদ না। তবে এমদাদের দেখানো বিয়ের কাবিন এবং প্রমাণ সম্পর্কে উত্তর দেননি তিনি।

জানা গেছে, এমদাদকে পালিয়ে বিয়ে করার পর নিজ বাড়িতে আসা—যাওয়া ছিল শান্তার। এরই মধ্যে ২০২৪ সালে নিজের বিয়ের কথা গোপন রেখে বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা সুভাসের সঙ্গে প্রেম জড়ান তিনি। এমনকি বিয়েও হয় তাদের।

তবে দ্বিতীয় স্বামী জানত চাকরির সুবাদে ঢাকায় থাকতে হয় শান্তাকে। অথচ তিনি ঢাকায় গিয়ে প্রথম স্বামীর সংসার করতো। আবার বাবার বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে বাকেরগঞ্জে প্রথম স্বামীর সংসার করে আসছিলেন তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost