, , ,
শিরোনাম
সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা সংবাদ প্রকাশের পর থামছে না কাজিরহাট ১১ টি অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধে তদারকি প্রয়োজন প্রশাসনের গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ হাসানাতসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৭ ডিসেম্বর কাউখালীতে মৎস্য চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত নিখোঁজের ৫ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিক দল নেতার লাশ উদ্ধার ভোলায় ডাকাতি মামলার প্রধান আসামি সোহেল রানা গ্রেপ্তার ভোলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতা আটক ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ চুরি হওয়া গরু সাবেক চেয়ারম্যানের বাড়ি থেকে উদ্ধার
ইজিবাইকে নেওয়া হচ্ছিল বোমা, চালক গ্রেপ্তার

ইজিবাইকে নেওয়া হচ্ছিল বোমা, চালক গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বরিশালের আগৈলঝাড়ায় বোমাসহ কাওছার খলিফা নামের এক ইজিবাইকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০—৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ বুধবার দুপুরে উদ্ধার করা বোমাটি নিষ্ক্রিয় করেছে বোমা নিষ্ক্রিয়কারী দল।

গ্রেপ্তার কাওছার উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের শাহজাহান খলিফার ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সেরাল গ্রাম থেকে ইজিবাইকে করে একটি ব্যাগ নিয়ে তালেরবাজার যাচ্ছিলেন চালক কাওছার। পথে ব্যাগটি দেখে উপজেলা ছাত্রদলের এক নেতার সন্দেহ হয়। তিনি চালককে গাড়ি থামাতে বললেও কাওছার দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন। পরে পশ্চিম সুজনকাঠী এলাকায় ইজিবাইকটির পথরোধ করে ব্যাগের ভেতরে একটি বোমা দেখতে পান স্থানীয়রা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাওছারকে গ্রেপ্তার করে। আজ সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ঢাকা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ছয় সদস্যের একটি বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে আসে। পরে তাঁরা বোমাটি নিষ্ক্রিয় করেন।

এ ঘটনায় আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) আলামিন বাদী হয়ে মামলা করেন। এতে কাওছার খলিফাসহ তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। মামলার আসামি কাওছারকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, স্থানীয় লোকজন বোমাসহ এক ইজিবাইকচালককে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে। আজ এসআরবির সদস্যরা বোমাটি নিষ্ক্রিয় করেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost