, , ,
শিরোনাম
সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা সংবাদ প্রকাশের পর থামছে না কাজিরহাট ১১ টি অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধে তদারকি প্রয়োজন প্রশাসনের গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ হাসানাতসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৭ ডিসেম্বর কাউখালীতে মৎস্য চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত নিখোঁজের ৫ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিক দল নেতার লাশ উদ্ধার ভোলায় ডাকাতি মামলার প্রধান আসামি সোহেল রানা গ্রেপ্তার ভোলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতা আটক ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ চুরি হওয়া গরু সাবেক চেয়ারম্যানের বাড়ি থেকে উদ্ধার
ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা—সিলেট মহাসড়কে ডাকবাহী গাড়ি ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন ডাকবাহী গাড়ির চালক মো. জসিম (৪০), মেইল গার্ড মো. মজনু মিয়া (৫৪) ও আবুল কালাম আজাদ (৫৫)।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা—সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নয়াপাড়া কায়সারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ডাকবাহী গাড়িটি সিলেট পোস্টাল ডিভিশনের মেইল পরিবহনের কাজে নিয়োজিত ছিল।

নিহতদের মধ্যে মো. জসিম ও আবুল কালাম আজাদের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়। অপর নিহত মজনু মিয়ার ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুক্তাদির হোসেন জানান, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হলে পরীক্ষা—নিরীক্ষা শেষে তাঁদের মৃত ঘোষণা করা হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost