, , ,
শিরোনাম
বামনায় নির্বাপিত হলো এক কীর্তিমান পুরুষের জীবন প্রদীপ কাঁঠালিয়ায় সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুর পক্ষ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা সংবাদ প্রকাশের পর থামছে না কাজিরহাট ১১ টি অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধে তদারকি প্রয়োজন প্রশাসনের গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ হাসানাতসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৭ ডিসেম্বর কাউখালীতে মৎস্য চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত নিখোঁজের ৫ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিক দল নেতার লাশ উদ্ধার ভোলায় ডাকাতি মামলার প্রধান আসামি সোহেল রানা গ্রেপ্তার ভোলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতা আটক
বামনায় নির্বাপিত হলো এক কীর্তিমান পুরুষের জীবন প্রদীপ

বামনায় নির্বাপিত হলো এক কীর্তিমান পুরুষের জীবন প্রদীপ

Reporter
প্রতিবেদক : নাসির মোল্লা
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

বরগুনার বামনা উপজেলার এক কীর্তিমান পুরুষ, বীর মুক্তিযোদ্ধা, আমাদের প্রিয় ব্যক্তিত্ব শ্রদ্ধেয় মোঃ আনোয়ার হোসেন খান (মজনু ভাই)গত কাল ১১—১১—২০২৬ তারিখ রোজ বুধবার সন্ধ্যা ৭:০০টায় ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

তাঁর বাড়ী বরগুনার বামনা উপজেলার ৪ নং ডৌয়াতলা ইউনিয়নের উঃ ভাই জোড়া খান বাড়ী, তাঁর পিতাঃ মরহু ওয়াজেদ আলী খান। তিনি মৃত্যুকালে ১ পুত্র, ১ কন্যা ও বেগম সেলিনা হোসেন তাঁর সহধর্মিণীসহ হাজারো গুনা আগ্রহী রেখেগেছেন।

তিনি ছিলেন দক্ষিণাঞ্চলের মুজিব বাহিনীর সুযোগ্য সংগঠক, সত্তুর দশকের তুখোড় ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল (বর্তমান সার্জেন্ট জহুরুল হক)হল ছাত্র সংসদের সাবেক ভিপি, বাংলা একাডেমির সাবেক সহকারি পরিচালক, বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার, হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও স্বনামধন্য শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। সুপ্রসিদ্ধ কথা সাহিত্যিক বেগম সেলিনা হোসেন তাঁর সহধর্মিণী।তাঁর মৃত্যুতে আমরা স্তম্ভিত ও শোকাভিভূত । মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ রব্বুল আলামীন তাঁর পরিবারকে ধৈর্য ধারণ করার তাউফিক দান করুন।মহান আল্লাহ গফূরুর রহীম তাঁকে মাগফিরাত দান করুন। রহমানুর রহীম আল্লাহ তায়া’লা তাঁকে জান্নাতুল ফিরদাউসের স্থায়ী বাসিন্দার পরিপূর্ণ মর্যাদায় আসীন করুন। আমীন। তাঁর দ্বিতীয় নামায—ই—জানাযা বিকাল ৪ —— ৩০ ঘটিকায় হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ মাঠে নামায—ই—জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

বরগুনার বামনা উপজেলার কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান (মজনু)—এর কফিনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর আহমেদ, অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা মতিন আল হোসাইন সেলিম সর্দার এর নেতৃত্বে মুক্তিযোদ্ধা বৃন্দ , বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজ এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বামনা উপজেলা পরিষদের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান ,হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম টুকু এর নেতৃত্বে অত্র কলেজের প্রভাষক বৃন্দ , হলতা ডৌয়াতলা সমবায় মাঃ বিঃ এর প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন তালুকদার এর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ , ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ রাশেদ খান মামুন, চিত্ত রঞ্জন শীল সাবেক সভাপতি বরগুনা প্রেসক্লাব তার নেতৃত্বে সাংবাদিক বৃন্দ, হলতা ডৌয়াতলা সমবায় মাঃ বিঃ এর ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ গোলাম সারওয়ার খান রুস্তুম, সাব্বির মোহাম্মদ খালিদ সিঃ সহকারী জজ বরিশাল সদর,সাকির আনোয়ার সমিক কানাডা প্রবাসী (পুত্র আনোয়ার হোসেন খান মজনু), ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আবুছালে হাওলাদর, উপস্হিত ছিলেন শত শত গন্যমান্য ব্যক্তিবর্গ,সঞ্চালনায় ছিলেন হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এর সিঃ শিক্ষক মোঃ হাফিজুর রহমান। তাঁর মৃত্যুতে বামনাবাসী একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধাকে হারাল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost