, , ,
শিরোনাম
বামনায় নির্বাপিত হলো এক কীর্তিমান পুরুষের জীবন প্রদীপ কাঁঠালিয়ায় সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুর পক্ষ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা সংবাদ প্রকাশের পর থামছে না কাজিরহাট ১১ টি অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধে তদারকি প্রয়োজন প্রশাসনের গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ হাসানাতসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৭ ডিসেম্বর কাউখালীতে মৎস্য চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত নিখোঁজের ৫ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিক দল নেতার লাশ উদ্ধার ভোলায় ডাকাতি মামলার প্রধান আসামি সোহেল রানা গ্রেপ্তার ভোলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতা আটক
কাঁঠালিয়ায় সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুর পক্ষ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ

কাঁঠালিয়ায় সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুর পক্ষ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ

Reporter
প্রতিবেদক : রাহাতুজ্জামান
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ১ নম্বর চেঁচরীরামপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুর পক্ষ থেকে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগ, চেঁচরীরামপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এসব ক্রীড়াসামগ্রী শিক্ষাপ্রতিষ্ঠান ও মাঠের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।

সম্প্রতি চেঁচরীরামপুর ইউনিয়নের এম এল মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিণ চেচরী হারেছিয়া মোকছেদিয়া দাখিল মাদ্রাসা, চেঁচরীরামপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং জোরাপোল খেলার মাঠে মাননীয় সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুর বরাদ্দকৃত এই উপহারসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি লস্কর মো. জসীম উদ্দীন এবং চেঁচরীরামপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. নাজমুল হাসানসহ সংগঠনের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করে তোলা, তাদের শারীরিক ও মানসিক প্রতিভা বিকাশ এবং তরুণ প্রজন্মকে একটি সুস্থ ও সুন্দর পরিবেশে গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এলাকার খেলাধুলার বিকাশে এমন প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুধীসমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost