, , ,
শিরোনাম
বরিশালে জমির বিরোধে ছোট ভাইকে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে বরিশালে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৫ নেতাকর্মী আটক, থানায় এসে আরও ২ জন গ্রেপ্তার বরিশালে মামলায় সেনা সদস্যসহ একাধিক ব্যাক্তিকে হয়রানির অভিযোগ, বাদীর অভিযোগ নিয়ে প্রশ্ন লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! ওসিকে ম্যানেজের কথা বলে ইউপি সদস্যের সঙ্গে এসআইয়ের কথোপকথনের অডিও ফাঁস! ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার ট্রলারের ধাক্কায় সেতু ভেঙে দুই ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ পটুয়াখালীতে ছাত্রলীগের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার বাহরাইনে হামলা চালাল ইরান দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
বরিশালে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৫ নেতাকর্মী আটক, থানায় এসে আরও ২ জন গ্রেপ্তার

বরিশালে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৫ নেতাকর্মী আটক, থানায় এসে আরও ২ জন গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বরিশাল নগরীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পরে আটক ব্যক্তিদের সঙ্গে থানায় দেখা করতে আসা আরও দুই ব্যক্তিকেও সন্দেহজনক গতিবিধির অভিযোগে আটক করা হয়েছে। এ ঘটনায় মোট সাতজনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরের পর বরিশাল নগরীর কালিজিরা ও কোতোয়ালি মডেল থানা এলাকায় পৃথকভাবে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন—বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের জাগুয়া এলাকার ইমরান, ইমন ও ফাইজ, ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার সুমন হাওলাদার ও রাকিব সিকদার। পরে থানায় আটক করা হয় দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের আবু বক্কর ও রুমনকে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক সাতজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজের সময় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের জাগুয়া এলাকায় অ্যাপোলো মেডিকেল কলেজের পেছনে ঝটিকা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় সুমন হাওলাদার, ইমরান, রাকিব সিকদার, ইমন ও ফাইজকে আটক করা হয়।

পুলিশের দাবি, তাদের কাছ থেকে একটি ব্যানার ও কয়েকটি মাস্ক উদ্ধার করা হয়েছে। জব্দ করা ব্যানারে ‘বাংলাদেশ ছাত্রলীগ, রমনা থানা’ লেখা ছিল বলে জানিয়েছে পুলিশ।

ওসি মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, বরিশালে ব্যানার নিয়ে মিছিলের ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো ঢাকায় অনুষ্ঠিত কর্মসূচির ছবি ও ভিডিও হিসেবে প্রচার করার পরিকল্পনা ছিল তাদের।

পুলিশ আরও জানায়, পাঁচজনকে আটকের পর তাদের থানায় নিয়ে আসা হলে তাদের সঙ্গে দেখা করতে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের আবু বক্কর ও রুমন থানায় আসেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য ওই দুজনকেও আটক করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক সাতজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলছে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost