সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
স্বেচ্ছাসেবক দল নেতার অফিস ভাঙচুর করলেন বিক্ষুব্ধ নারীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আমরণ অনশন হিজলায় মেঘনা নদীতে অভিযান: ১৬ লাখ টাকার গলদা রেনুপোনা জব্দ, ৩৫ জেলে আটক মঠবাড়িয়ায় ‘ভুয়া’ ডি-কার্ড হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দিলেন ডাক্তার কুড়িগ্রামে ১০টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৯ ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক—রিকশা শ্রমিকদের সমাবেশ কীটনাশকের দোকানে মিলল ২ হাজার লিটার জ্বালানি তেল হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ১, বাস আটক ঘিরে পুলিশের কাজে বাধার অভিযোগ ভোলায় মাদকসহ দুই যুবক আটক গভীর রাতের অভিযানে মেঘনায় ১৩ জেলে আটক, জরিমানা পিরোজপুরে বাড়ির মালিক-ডাকাতদের সংঘর্ষে নিহত ১ সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থী আহত, ৩ ঘণ্টা মহাসড়ক সড়ক অবরোধ ‘খাবার পেতাম না, ঘুমাতে পারতাম না, ১৭ জন এক বাথরুমে যেত’ ফের বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ১৯৪০ টাকা ভাণ্ডারিয়ায় নির্ধারিত দামের চেয়ে বেশী দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফয়সাল এন্টারপ্রাইজ’কে ১০ হাজার টাকা অর্থদণ্ড  কাউখালীতে জাটকা সংরক্ষণ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ মঠবাড়িয়ায় অসাবধানতায় বিদ্যুতে ঝরল তরুণের প্রাণ
১৯ জেলায় বইছে তাপপ্রবাহ, বৃষ্টির পূর্বাভাস

১৯ জেলায় বইছে তাপপ্রবাহ, বৃষ্টির পূর্বাভাস

প্রতিবেদক : অনলাইন সংস্করণ

রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলা এবং টাঙ্গাইল, সিলেট ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (২৭ জুলাই) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।তিনি বলেন, ১৯ জেলার ওপর মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।


এ সময় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিনত হয়েছে। বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

এদিকে শুক্রবার (২৬ জুলাই) সকাল থেকে আজ (শনিবার) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৬৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস ছিল দিনাজপুরে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com