, , ,
শিরোনাম
বাবুগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেপ্তার একদফা পরিবর্তনের পর বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন ডা. রেফায়েতুল হায়দার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিনস মেরিট অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠিত, ১০৯ শিক্ষার্থীকে সম্মাননা সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে সরকারি খাস জমি দখল করে রাস্তা বন্ধের অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপ কামনা সহপাঠীকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন চোরকে বেঁধে ন্যাড়া করে দিলো গ্রামবাসী মানবিক বিভাগের ডিগ্রি নিয়ে বাণিজ্য শাখায় শিক্ষকতা, কাশিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ সাংবাদিক এস মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ আনন্দ ভ্রমণেই শেষ যাত্রা: শাপলা বিলে ডুবে তরুণ পর্যটকের মৃত্যু
বরিশাল আবাসিক হোটেলে দুই জনকের লাশ উদ্ধার

বরিশাল আবাসিক হোটেলে দুই জনকের লাশ উদ্ধার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ১০ মে, ২০২৬

বরিশালে যৌনউত্তেজক সিরাপ সেবনে সুজন দালাল নামের এক দুই সন্তানের জনকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রোববার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে তার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত সুজন দালাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের ভেদুরিয়া গ্রামের বাসিন্দা সুজন দালাল। তিনি বালুর বাল্কহেডে চাকরি করতেন। তিনি দুই সন্তানের জনক।

বিষয়টি নিশ্চিত করে ওসি আল মামুন উল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আসাবিক হোটেলে নারীর সাথে সময় কাটাতে তিনি উত্তেজক সিরাপ সেবন করেছিলেন। যার কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাবে না। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, শনিবার মধ্যরাতে বরিশাল নগরীর বিউটি রোড এলাকার আবাসিক হোটেল নছিবে বন্ধু মারুফ আকনের সাথে আসেন সুজন দালাল। এ সময় সুজন এক পতিতা নারীর সাথে সময় কাটাতে হোটেলের একটি কক্ষে প্রবেশ করেন। পরবর্তীতে সুজন তার বন্ধু মারুফকে কল দিয়ে জানান তিনি অসুস্থবোধ করেছেন। পরে মারুফ এসে তাকে শের-ই বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরে লাশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হোটেল ম্যানেজার জসীম, তার বন্ধু মারুফ ও নারী লিমাকে জিজ্ঞাসাবাদের জন্য বরিশাল কোতয়ালী মডেল থানা নিয়ে আসা হয়েছে।

বরিশাল শের-ই বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান- হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost