বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
ভাণ্ডারিয়ায় লাইসেন্সবিহীন ৪ ব্যবসায়ীকে জরিমানা শিক্ষকদের শাটডাউনে পুরোপুরি অচল বরিশাল বিশ্ববিদ্যালয় পাথরঘাটায় জেলে কে নিজ বাড়ির উঠোনেই পিটিয়ে হত্যা, হত্যাকারীরা উধাও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ‘ইতিবাচক দিকে’ এগোচ্ছে: ভারত পুরানো পুকুর খননে উল্লাপাড়ায় উদ্ধার হলো কষ্টিপাথরের দুর্গা মূর্তি আমতলীতে চাঞ্চল্য: চাঁদাবাজি মামলার বাদী গরু চুরি মামলার আসামি বরিশাল এলজিইডিতে উন্নয়নের নামে স্ক্র্যাপ সাম্রাজ্য? ফ্যাসিস্ট ঠিকাদার হাসানকে ঘিরে ভয়াবহ অনিয়মের বিস্ফোরক অভিযোগ মেহেন্দিগঞ্জে ইউএনও’র অভিযানের পর জিডির স্বাক্ষীর ওপর হামলা কাউখালীতে কোরবানিকে ঘিরে ভেটেরিনারি ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরপূর্বক সালিসের চেষ্টাঃ কাউনিয়ার ওসির নামে অভিযোগ দায়ের
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ‘ইতিবাচক দিকে’ এগোচ্ছে: ভারত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ‘ইতিবাচক দিকে’ এগোচ্ছে: ভারত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক দিকে এগোচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১২ মে) নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছি যে আমরা (ভারত) বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে একটি ইতিবাচক দিকে নিয়ে যাচ্ছি।’

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাম্প্রতিক দিল্লি সফর এবং ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা ঢাকা সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে বর্তমান সম্পর্কের গতিপথ এটাই।’

ভারত থেকে পণ্য আমদানির বিরুদ্ধে বাংলাদেশের কিছু মানুষের প্রতিবাদ এবং পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশের খবর সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের সময় প্রতিবেশী দেশগুলোকে ভারতের সমর্থন বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ভারত—বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে জ্বালানি সরবরাহ অব্যাহত রেখেছে ভারত।

তিনি বলেন, ‘আমরা হাই—স্পিড ডিজেল ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে ডিজেল সরবরাহ করে আসছি। আমরা বাংলাদেশ থেকে অতিরিক্ত অনুরোধও পেয়েছি, যা আমরা পূরণ করেছি এবং তা অব্যাহত রেখেছি।’

অবৈধ অভিবাসনের বিষয়ে ঢাকার ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে বলে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের কথিত মন্তব্য সম্পর্কে জানতে চাইলে জয়সওয়াল বলেন, বিষয়টি দুই দেশের মধ্যে আলোচনাধীন রয়েছে।

জয়সওয়াল আরও বলেন, ‘আমরা আপনাদের বলেছি যে এটি ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনার একটি বিষয়।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই শুভেন্দু অধিকারী ভারত—বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং অনুপ্রবেশ ইস্যু নিয়ে ভারতের অবস্থানও স্পষ্ট করেছেন তিনি।

জয়সওয়াল বলেন, জাতীয় নিরাপত্তা রক্ষা করাই ভারতের প্রধান অগ্রাধিকার এবং পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তকে কেন্দ্রীয় সরকার সেই প্রেক্ষাপটেই দেখছে।

এসময় মুখপাত্র আরও পুনর্ব্যক্ত করেছেন যে, ভারতে অবৈধভাবে বসবাস করছেন এমন ২ হাজার ৮৬০ জনেরও বেশি ব্যক্তির জাতীয়তা যাচাইয়ের বিষয়ে ঢাকার জবাবের অপেক্ষায় রয়েছে নয়াদিল্লি।

সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চীন সফরে গিয়ে তিস্তা প্রকল্পের কাজে বেইজিংয়ের সহায়তা চেয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে তিস্তা উন্নয়ন প্রকল্প নিয়েও ভারতের তীক্ষ্ণ নজরদারির কথা উল্লেখ্য করে জয়সওয়াল বলেন, ‘আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি হিসেবে আমরা আমাদের চারপাশের সমস্ত ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি। কিন্তু আমি আপনাদের বলতে চাই যে, প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্ক স্বতন্ত্র’।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost