বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

শিরোনাম
কাউখালীতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যয় মির্জাগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট বরিশাল শিল্প মেলায় ২০০ ব্যবসায়ীর মালামাল আটকে রাখার অভিযোগ পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ মাইলস্টোনের টিসি পাওয়া ছাত্রী আইডি কার্ড গায়ে আন্দোলনে, থানায় জিডি কর্তৃপক্ষের ৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি মোজাফফর গ্রেফতার কাজিরহাটে মাদকের গডফাদারদের বিরুদ্ধে কার্যকর অভিযান জোরদারের দাবি, মূল হোতা ও অর্থদাতাদের আইনের আওতায় আনার আহ্বান চেক প্রতারণা মামলায় বরিশালে সাবেক কাউন্সিলরের ভাইয়ের ৮ মাসের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি বজ্রপাতে নদীতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ ২ দিন পর মিলল সাগরে
আমতলীতে চাঞ্চল্য: চাঁদাবাজি মামলার বাদী গরু চুরি মামলার আসামি

আমতলীতে চাঞ্চল্য: চাঁদাবাজি মামলার বাদী গরু চুরি মামলার আসামি

বরগুনার আমতলী উপজেলায় চোরাই একটি গাভীন গরু ও একটি এঁড়ে বাছুর উদ্ধার করেছে আমতলী থানা পুলিশ। এ ঘটনায় মো. আমিরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। একই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার চাওড়া—লোদা গ্রামের আঃ সোবহান (৪২) গত ২০ এপ্রিল নিজ গোয়ালঘর থেকে তার একটি গাভীন গরু চুরি হয়েছে মর্মে আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে আমতলী থানা পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত চলাকালে সন্দেহভাজন মো. আমিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্য অনুযায়ী সোমবার রাতে তালতলী থানার একটি এলাকা থেকে চোরাই গরুটি ও একটি এঁড়ে বাছুর উদ্ধার করা হয়।

এদিকে স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে, গ্রেফতারকৃত আমিরুল ইসলাম গত ৫ মে সিএনজি চালক পরিচয়ে আমতলী পৌর শ্রমিক দলের সভাপতি নামে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। ওই মামলায় মিল্টন হাওলাদার ও সুমন বর্তমানে জেলহাজতে রয়েছেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা—সমালোচনার সৃষ্টি হয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হাচনাইন পারভেজ জানান, এ ঘটনায় থানায় মামলা (নং—২০, তারিখ: ১১ মে ২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আমিরুল ইসলামকে মঙ্গলবার দুপুরে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost