মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

শিরোনাম
বরিশাল এলজিইডিতে উন্নয়নের নামে স্ক্র্যাপ সাম্রাজ্য? ফ্যাসিস্ট ঠিকাদার হাসানকে ঘিরে ভয়াবহ অনিয়মের বিস্ফোরক অভিযোগ মেহেন্দিগঞ্জে ইউএনও’র অভিযানের পর জিডির স্বাক্ষীর ওপর হামলা কাউখালীতে কোরবানিকে ঘিরে ভেটেরিনারি ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরপূর্বক সালিসের চেষ্টাঃ কাউনিয়ার ওসির নামে অভিযোগ দায়ের বরিশাল কীর্তনখোলা নদীর বাঁধ ঘেঁষে ভবন নির্মাণের বৈধতা নিয়ে জনমনে প্রশ্ন মেহেন্দিগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার দুই দফা হামলায় আহত ৮ যুবদল নেতাসহ সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেপ্তার মেহেন্দিগঞ্জ উলানিয়া সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি সংসারের চাকা ঘোরাতে ছোট্ট লামিয়ার ভ্যান চালানো ভাইরাল, পাশে দাঁড়াল ইউএনও  কাউখালীতে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 
মেহেন্দিগঞ্জে ইউএনও’র অভিযানের পর জিডির স্বাক্ষীর ওপর হামলা

মেহেন্দিগঞ্জে ইউএনও’র অভিযানের পর জিডির স্বাক্ষীর ওপর হামলা

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বিএনপির নাম ব্যবহার করে অবৈধ ড্রেজার ব্যবসা পরিচালনা ও সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগ উঠেছে সজিব বেপারি নামে এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার সদর ইউনিয়নের বাজিৎখা ও চরবউডুবা এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের অভিযানের পর জিডির এক সাক্ষীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাজিৎখা ও চরবউডুবা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন আলম বেপারির ছেলে সজিব বেপারি। গত ১৬ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযান চালিয়ে একটি ড্রেজার বন্ধ করে দেন। তবে প্রশাসনের অভিযান শেষ হওয়ার পরপরই পুনরায় ড্রেজার চালু করা হয় বলে অভিযোগ রয়েছে।

এদিকে স্থানীয় জমির মালিকরা বাধা দিলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। পরে নিরাপত্তা চেয়ে সুফিয়া বেগম নামে এক ভুক্তভোগী মেহেন্দিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই জিডিতে স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান ওরফে বাহরাম সিকদারকে সাক্ষী করা হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুনরায় বাজিৎখা ও বউডুবা চরে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৬টি অবৈধ ড্রেজার জব্দ করা হয় বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, অভিযান শেষে ক্ষুব্ধ হয়ে সজিব বেপারি জিডির সাক্ষী বাহরাম সিকদারকে দায়ী করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে তিনি প্রকাশ্যে বাহরাম সিকদারকে গালিগালাজ করেন এবং কিল-ঘুষি মেরে আহত করেন।

এ সময় সজিব বেপারি হুমকি দিয়ে বলেন, “বিএনপি যতদিন আছে আমি ড্রেজার চলাইবো, কোনো কথা হবে না। মামলা-জিডি করলে দেখে নেওয়া হবে।”

স্থানীয়দের অভিযোগ, সজিব বেপারি আগে ঢাকায় চাকরি করতেন। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এলাকায় ফিরে এসে তিনি বিএনপির নাম ব্যবহার করে অবৈধ ড্রেজার ব্যবসা ও এলাকায় প্রভাব বিস্তার শুরু করেন। তার কর্মকাণ্ডে স্থানীয় বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলেও দাবি করেন অনেকে।

বর্তমানে হামলার শিকার বাহরাম সিকদার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। তিনি স্থানীয় সংসদ সদস্য ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে অবৈধ ড্রেজার সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিন উদ্দিন জানান, অভিযোগ দায়ের হলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost