, , ,
শিরোনাম
পুরোদমে শুরু আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পাবনায় বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা ভাড়া বাসায় মিললো পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ বৈদ্যুতিক তার ছিঁড়ে আড়িয়াল খাঁ নদে: মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে বিদ্যুৎ-বিভ্রাট জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত হিজলায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা মামলার অভিযোগ উঠেছে মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীতে দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা নারীর মৃত্যু, আহত অন্তত ৬ বেহাল অবস্থায় কাজিরহাটের ব্যাংকেরহাট ব্রিজ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটার মামলায় দুই আসামি গ্রেফতার
জোরপূর্বক সালিসের চেষ্টাঃ কাউনিয়ার ওসির নামে অভিযোগ দায়ের

জোরপূর্বক সালিসের চেষ্টাঃ কাউনিয়ার ওসির নামে অভিযোগ দায়ের

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

বরিশাল জজ কোর্টের একজন বিজ্ঞ আইনজীবীকে কথা না শুনলে গ্রেফতারের হুমকি দিয়েছেন বিএমপি কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ। এমন অভিযোগ উল্লেখ করে বরিশাল মেট্রপলিটন পুলিশ কমিশনারের কাছে ১১ মে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন।

অভিযোগপত্রে অ্যাডভোকেট জাকির হোসেন বলেন, আমি বরিশাল জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য। কাউনিয়া ব্রাঞ্চ রোডে আমার বাসায় রাস্তার নিম্নাংশে পয়োনিস্কাশনের কাজ চলছিল।

কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কোন কারন দর্শানো ছাড়াই কাজ বন্ধ করার নির্দেশ দেন।

এ বিষয়ে মামলা চলমান আছে এবং কোন স্থিতাবস্থা জারী নেই মর্মে জানালেও তিনি তা আমলে নেননি।

আদালতের নির্দেশনা অনুযায়ী পানিনিস্কাশনের কাজে কোন বাঁধা নেই। আদালতের এসব বিষয়ে তিনি তোয়াক্কা না করে উল্টো কাজ বন্ধ না করলে আমাকে গ্রেফতার করার হুমকি দেন।

ওসি যে কোন ভাবে প্রভাবিত হয়ে এমন এক পাক্ষিক কাজ করছেন এবং সে কারনেই অশোভন আচরণ করেছেন। তাছাড়া মামলার বিষয়টি গুরুত্ব না দিয়ে তিনি জোরপূর্বক সালিসে বসার চাপ দিচ্ছেন। আমি তার বিহীত ব্যবস্থা চেয়ে পুলিশ কমিশনার মহোদয়ের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে বিএমপি কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ বলেন, আমি দুই পক্ষকে মঙ্গলবারের মধ্যে বসে সমাধান করতে বলেছি। সে পর্যন্ত কাজ বন্ধ করা হয়েছে। আইনজীবীকে গ্রেফতারের হুমকির বিষয়টি অস্বীকার করেন ওসি সনজিত।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost