, , ,
শিরোনাম
বেহাল অবস্থায় কাজিরহাটের ব্যাংকেরহাট ব্রিজ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটার মামলায় দুই আসামি গ্রেফতার বরগুনার সাবেক এমপি গোলাম সরোয়ার আর নেই ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ বরিশালে ছানি সচেতনতা মাস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮ মেহেন্দিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা, আদর্শ গ্রাম পুরুষশূন্য চাকরি হারালেন সাবেক এমপি পংকজ দেবনাথ এর ছোট ভাই সরোজ দেবনাথ বাবুগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেপ্তার একদফা পরিবর্তনের পর বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন ডা. রেফায়েতুল হায়দার
পুরানো পুকুর খননে উল্লাপাড়ায় উদ্ধার হলো কষ্টিপাথরের দুর্গা মূর্তি

পুরানো পুকুর খননে উল্লাপাড়ায় উদ্ধার হলো কষ্টিপাথরের দুর্গা মূর্তি

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় শত বছরের পুরাতন একটি পুকুর খননের সময় কষ্টিপাথরের দুর্গা মূর্তি উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার বাঙালা ইউনিয়নের চেংটিয়া বড় আইন্দা পুকুরে খননকাজ চলাকালে শ্রমিকরা মূর্তিটি দেখতে পেয়ে উপজেলা প্রশাসনকে খবর দেয়।

বিষটি জানাজানি হলে ঘটনাস্থলে শত শত লোক জমায়েত হয়।

পুকুরের মালিক রুহুল আমীন জানান, ১৬ বিঘা আয়তনের এই প্রাচীন পুকুরে এর আগেও কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি পাওয়া গিয়েছিল। এবার একই পুকুর থেকে দুর্গা মূর্তি উদ্ধার হলো।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বলেন, শত বছরের পুরাতন পুকুরে কষ্টিপাথরের একটি দুর্গা মূর্তি পাওয়া গেছে। মূর্তিটির ওজন প্রায় ৪০ কেজি হতে পারে। এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost