শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

শিরোনাম
ঝালকা‌ঠির নলছিটিতে সন্ত্রাসী হামলায় আহত ১ 

ঝালকা‌ঠির নলছিটিতে সন্ত্রাসী হামলায় আহত ১ 

ঝালকাঠির নলছিটি উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে আব্দুস সালাম সিকদারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
ঘটনার পাঁচ দিন আগে তাকে হত্যার উদ্দেশ্যে হুমকি-ধামকি দেওয়া হয়েছিল বলে নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
আজ শুক্রবার (১৫ মে) সকালে নিজ বাড়ির পশ্চিম পাশে ধানক্ষেতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে আগে থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের হবিব সিকদার, হেলাল সিকদার, রিয়াজ মীর, রাব্বি শিকদার, সাব্বির, রাকিবসহ তাদের সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন ছুটে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে মোল্লারহাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত আব্দুস সালাম সিকদারকে উদ্ধার করে চিকিৎসার জন্য নল‌ছি‌টি উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবারের দাবি, ঘটনার আগ থেকেই অভিযুক্তরা বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও ব‌্যাপক ক্ষো‌ভের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। ভুক্তভোগীর পরিবার হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost