রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শিরোনাম
ভাণ্ডারিয়া প্রশাসনের সাথে ভাঙ্গারি ব্যবসায়ীদের জরুরি সভা অনুষ্ঠিত, কাজিরহাটে ড্রাইভারের ছদ্মবেশে মাদক কারবার: আতঙ্কে এলাকাবাসী, ধ্বংসের মুখে যুবসমাজ নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে  অনিয়ম-দূর্ণীতি, ক্ষমতার অপব্যবহার ও অর্থ আত্মসাতের অভিযোগ মঠবাড়িয়ায় চেতনানাশক খাইয়ে চুরি: অচেতন—৩ উজিরপুরে আগুন লাগার দেড় ঘণ্টা পর আগুন নিভাতে ফায়ার সার্ভিস, দোকান পুড়ে ভস্মীভূত কাউখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জনবল সংকট, ব্যাহত সেবা কার্যক্রম শালিস বৈঠকে রক্তক্ষয়ী হামলা: আহত ৪, জেল হাজতে ৩ ৮ কোটি টাকার চুক্তিতে ‘ডিসি’ পদের চুক্তির অভিযোগ দায়িত্বে অবহেলার অভিযোগে ববি’র উপপরিচালক সেলিনা বেগম সাময়িক বরখাস্ত বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, গ্রেপ্তার ২
উজিরপুরে আগুন লাগার দেড় ঘণ্টা পর আগুন নিভাতে ফায়ার সার্ভিস, দোকান পুড়ে ভস্মীভূত

উজিরপুরে আগুন লাগার দেড় ঘণ্টা পর আগুন নিভাতে ফায়ার সার্ভিস, দোকান পুড়ে ভস্মীভূত

বরিশালের উজিরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা ইকবাল হাওলাদারের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানটি সম্পূর্ণভাবে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিকভাবে এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ মে রবিবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে।

ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯—এ কল করে ফায়ার সার্ভিসকে অবহিত করা হলেও স্থানীয়দের অভিযোগ—আগুন লাগার প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। এতে আগুন নিয়ন্ত্রণে বিলম্ব হওয়ায় দোকানটি পুরোপুরি পুড়ে যায় বলে দাবি করা হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও বিএনপি নেতা ইকবাল হাওলাদারের ছেলে রাকিব হাওলাদার অভিযোগ করে বলেন, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে রাতের আঁধারে তাদের দোকানে আগুন লাগানো হয়েছে। তিনি জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিনি আরও অভিযোগ করেন, ফায়ার সার্ভিসের বিলম্বিত উপস্থিতির কারণে ক্ষতির পরিমাণ আরও বেড়ে গেছে।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফায়ার সার্ভিস বিলম্বে আসার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন ঘটনাটি শুনেছি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ অনেকে। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং পাশে থাকার আশ্বাস দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost