, , ,
শিরোনাম
নেছারাবাদে ভাঙনে বিলীন রাজাবাড়ি-জিলবাড়ি সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ কাউখালীতে পুলিশের উদ্যোগে আইন—শৃঙ্খলা সভা: মাদক, বাল্যবিবাহ ও অপরাধ দমনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! দুই বছরের মধ্যে হিজলা-মেহেন্দিগঞ্জকে বদলে দেওয়ার প্রত্যয়—সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হাতেম আলী কলেজে যোগদান করতে পারেননি অধ্যাপক মেহবুবা আলম কাউখালীর জোলাগাতি খালে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো; শতাধিক মানুষের দুর্ভোগ, পাকা সেতুর দাবিতে এলাকাবাসী নলছিটিতে গাঁজাসহ পৌর ছাত্রদল নেতা আদনান রু‌বেল আটক, আদালতে প্রেরণ
শালিস বৈঠকে রক্তক্ষয়ী হামলা: আহত ৪, জেল হাজতে ৩

শালিস বৈঠকে রক্তক্ষয়ী হামলা: আহত ৪, জেল হাজতে ৩

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২৬

আমতলীতে শালিস বৈঠককে কেন্দ্র করে হামলার ঘটনায় চারজন আহত হয়েছেন। এ ঘটনায় আমতলী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহীন আকনসহ তিনজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

রবিবার (১৭ মে) বিকেলে গ্রেপ্তারকৃতদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক মো. ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শনিবার রাতে আমতলী উপজেলার মানিকঝুড়ি স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী সদর ইউনিয়নের মানিকঝুড়ি এলাকার মোসা. শিল্পী বেগম ও তার খালাতো ভাই শিপন হাওলাদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার রাতে সাবেক ইউপি সদস্য ও আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম হাওলাদারের নেতৃত্বে বাজারের একটি ঘরে শালিস বৈঠকের আয়োজন করা হয়।

অভিযোগ রয়েছে, বৈঠক চলাকালে আমতলী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহীন আকন ভুক্তভোগী নারী শিল্পী বেগমকে অশালীন ভাষায় গালাগাল করেন। এ সময় স্থানীয় ট্রান্সপোর্ট ব্যবসায়ী বাহাদুর মিয়া এর প্রতিবাদ করলে শাহীন আকন ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তার নেতৃত্বে সহযোগীরা বাহাদুর মিয়া ও তার লোকজনের ওপর হামলা চালায়।

হামলায় শাহ আলম, আবুল বাসার, হাসান ও শহিদুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রাসেল চৌধুরী গুরুতর আহত শাহ আলম ও হাসানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপর দুইজন আমতলী হাসপাতালে ভর্তি রয়েছেন।

খবর পেয়ে আমতলী থানা পুলিশ অভিযান চালিয়ে শাহীন আকন, তার বাবা শানু আকন ও ভাই শামিম আকনকে আটক করে। এ ঘটনায় শনিবার রাতেই মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী শিল্পী বেগম বলেন, শাহীন আকন আমাকে গালাগাল করছিল। বাহাদুর প্রতিবাদ করায় তাকে ও তার স্বজনদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।

শালিস বৈঠকের আয়োজক সাবেক ইউপি সদস্য জসিম হাওলাদার বলেন, “শালিসের একটি বিষয়কে কেন্দ্র করে বাইরে থেকে আসা লোকজনের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। শালিসের ভেতরে কোনো অপ্রীতিকর ঘটনা হয়নি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, “এ ঘটনায় মামলা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost