, , ,
শিরোনাম
পুরোদমে শুরু আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পাবনায় বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা ভাড়া বাসায় মিললো পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ বৈদ্যুতিক তার ছিঁড়ে আড়িয়াল খাঁ নদে: মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে বিদ্যুৎ-বিভ্রাট জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত হিজলায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা মামলার অভিযোগ উঠেছে মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীতে দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা নারীর মৃত্যু, আহত অন্তত ৬ বেহাল অবস্থায় কাজিরহাটের ব্যাংকেরহাট ব্রিজ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটার মামলায় দুই আসামি গ্রেফতার
কাজিরহাটে ড্রাইভারের ছদ্মবেশে মাদক কারবার: আতঙ্কে এলাকাবাসী, ধ্বংসের মুখে যুবসমাজ

কাজিরহাটে ড্রাইভারের ছদ্মবেশে মাদক কারবার: আতঙ্কে এলাকাবাসী, ধ্বংসের মুখে যুবসমাজ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা এলাকায় ইজিবাইক (অটোবাইক) ও মোটরসাইকেল চালকের ছদ্মবেশে সক্রিয় হয়ে উঠেছে একটি সংঘবদ্ধ মাদক চক্র। ড্রাইভার পরিচয়ের আড়ালে তারা গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, কাজিরহাট থানার অন্তর্গত পাঁচটি ইউনিয়নে একশ্রেণির অসাধু ব্যক্তি নিজেদের সাধারণ পরিবহন চালক হিসেবে পরিচয় দিলেও, বাস্তবে তারা মাদক পরিবহন ও সরবরাহের কাজে জড়িত। যাত্রী পরিবহনের আড়ালে তারা বিভিন্ন এলাকায় মাদকের চালান পৌঁছে দিচ্ছে এবং তরুণদের হাতে মাদক তুলে দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর দাবি, দিন দিন এসব মাদক কারবারিদের তৎপরতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও যুবসমাজ সহজেই এই মাদক সিন্ডিকেটের টার্গেটে পরিণত হচ্ছে। ফলে তরুণ প্রজন্ম ধীরে ধীরে মাদকের ভয়াল ছোবলে বিপথগামী হয়ে পড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন,“বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই কারা মাদক ব্যবসায়ী। সাধারণ ড্রাইভারের পরিচয়ে তারা এলাকায় ঘুরে বেড়ায়। যাত্রী পরিবহনের নামে মূলত মাদকের হোম ডেলিভারি দিচ্ছে। মাঝে মধ্যে পুলিশ চেকপোস্ট বসালেও ড্রাইভার পরিচয়ের কারণে অনেকেই সহজে পার পেয়ে যায়।”
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হলেও, এই ছদ্মবেশী ড্রাইভার সিন্ডিকেটকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। পরিচয়ের আড়ালে থেকে তারা বারবার আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে যাচ্ছে।

এ অবস্থায় এলাকাবাসী কাজিরহাট থানার আওতাধীন পাঁচটি ইউনিয়নে চলাচলকারী সন্দেহভাজন অটো ও মোটরসাইকেল চালকদের তথ্যভিত্তিক ডাটাবেজ তৈরির দাবি জানিয়েছেন। পাশাপাশি মাদক কারবারিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত চিরুনি অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন তারা।

সচেতন মহলের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে কাজিরহাট এলাকায় মাদকের বিস্তার আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost