শনিবার, ১৮ Jul ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

শিরোনাম
কাউখালীতে শ্রমিক দলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ থানার ব্যারাক থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার প্রাথমিকে বদলি কমিটিতে ‘গণ্যমান্য ব্যক্তি’ বাদ, যুক্ত হলো সাত শর্ত সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি সম্পূর্ণ নিষিদ্ধ যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান কারাগার থেকে পালাল নারী বন্দি, বরখাস্ত ৭ রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশিত হচ্ছে না আদালতের জিম্মায় ফিরে পেয়েও রক্ষা হলো না কিশোরী, পথে হামলা করে অপহরণের অভিযোগ; সংবাদ সম্মেলনে মায়ের আকুতি
মঠবাড়িয়ায় চেতনানাশক খাইয়ে চুরি: অচেতন—৩

মঠবাড়িয়ায় চেতনানাশক খাইয়ে চুরি: অচেতন—৩

পিরোজপুরের মঠবাড়িয়ায় রাতের আঁধারে বসতঘরের টিন কেটে চেতনানাশক খাইয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ধানিসাফা ইউনিয়নের
নম্বর ওয়ার্ডে শনিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিন সদস্য অচেতন হয়ে পড়েছেন। অচেতন ব্যক্তিরা হলেন, ধানিসাফা ২ নম্বর
ওয়ার্ডের বাসিন্দা মৃত জিতেন্দ্রনাথ পাইকের ছেলে জীবনকৃষ্ণ পাইক (৫০),তাঁর স্ত্রী হাসি রানী (৪৮) এবং তাঁদের ছেলে যুবরাজ (১৬)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে প্রতিদিনের মতো খাওয়া শেষে ঘুমিয়ে পড়েন জীবনকৃষ্ণ ও তাঁর পরিবারের সদস্যরা। রবিবার সকাল অনুমান ৭টার দিকে প্রতিবেশীরা তাঁদের কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়ির কাছে যান। এ সময় তাঁরা ঘরের দরজা খোলা দেখতে পান এবং ভেতরে গিয়ে পরিবারের সবাইকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘরের মালামাল চারদিকে এলোমেলো ছড়ানো—ছিটানো ছিল এবং ঘরের পেছনের চালের টিন কাটা ছিল। টিন কাটা ও ঘরের
অবস্থা দেখে প্রতিবেশীরা বুঝতে পারেন, অজ্ঞাতনামা চোর বা চোরেরা কৌশলে ঘরে ঢুকে চেতনানাশক প্রয়োগ করে এই চুরি সংঘটিত করেছে।

খবর পেয়ে জীবনকৃষ্ণের ভাই মিলন কৃষ্ণ পাইক দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং সাফা বাজার থেকে চিকিৎসক এনে তাঁদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা
করেন।

পরিবারের সদস্যরা এখনো সম্পূর্ণ অচেতন থাকায় চোরেরা ঘর থেকে ঠিক কী কী মূল্যবান মালামাল বা নগদ টাকা চুরি করে নিয়ে গেছে, তা তাৎক্ষণিকভাবে
নিশ্চিত করা সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অফিযোগ পেলে তদন্ত করে আইনানুগ
ব্যবস্থা নেয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost