বরিশালের বানারীপাড়া স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি রুহুল আমিন শুভ ‘র শুভ জন্মদিন আজ। ১৯৭৫ সালের ১ জুন নিজ পিত্রালয়ে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ব্যাক্তি জীবনে শুভ বানারীপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা।
রুহুল আমিন শুভ একজন সদালাপী, বিনয়ী, পরোপকারী মানুষ। তিনি একজন ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, শিক্ষানুরাগী, মানবাধিকার কর্মী, সমাজ সেবক। তিনি গোপনে সমাজের অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করেন। মহামারী করোনাকালীন সময়ে তিনিই প্রথম বানারীপাড়ার শ্রমজীবি মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী এবং স্যানিটাইজেশন সামগ্রী বিতরণ করেন।
মাদকমুক্ত সমাজ বিনির্মানের লক্ষ্যে তিনি বানারীপাড়ার ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করে প্রতি বছর দক্ষিণ বঙ্গের সবচেয়ে বড় ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করেন, এছাড়াও তিনি আবিরাম সাইকেল চালানো প্রতিযোগিতা, মিনি ম্যারাথন দৌড়, মিনি ম্যারাথন সাঁতার সহ বিভিন্ন খেলাধূলার আয়োজন করে থাকেন।
এছাড়াও তিনি বানারীপাড়া বন্দর বাজার সংলগ্ন শহর রক্ষা বাঁধ (বাইপাস সড়ক) এর পাশে স্মরনকালের সর্বশ্রেষ্ঠ ও জাঁকজমকপূর্ণ ঘুড়ি কাটাকাটি প্রতিযোগিতার আয়োজন করেন এবং এই প্রতিযোগিতায় আবাল-বৃদ্ধ-বনীতা এককথায় জাতি-ধর্ম-বর্ন নির্বিশেষে সর্বস্তরের আপামর জনসাধারণ অংশগ্রহণ করেন এবং সবাই স্বতস্ফুর্তভাবে ঘুড়ি খেলা উপভোগ করেন।
এদিকে তার জন্মদিনে অত্র এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা ও অভিনন্দন জানিয়েছেন।
অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন