, , ,
শিরোনাম
কাউনিয়ায় বিতর্কের পর এয়ারপোর্ট থানায় রফিকুল, দায়িত্ব নিয়ে স্থানীয়দের ক্ষোভ নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির চেয়ে বেশি কাজ করার চেষ্টা করব: প্রতিমন্ত্রী রাজীব আহসান ভান্ডারিয়া পৌরসভা ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ সুরক্ষায় সতর্ক বার্তা দিলেন পৌর প্রশাসক পিরোজপুরে পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন শেষে ব্রীজ ভেঙে পরে আহত ৪,অল্পের জন্য রক্ষা পেলেন জেলা প্রশাসক সংবাদ প্রকাশের পর সানজিদার বিরুদ্ধে প্রশাসনের তদন্ত কমিটি গঠন মুলাদীতে ইয়াবাসহ নারী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবা,মা ও ছেলেকে কুপিয়ে জখম, মামলা দায়ের পাবনায় ধর্ষণের পর শিশুকে হত্যা, ঘাতকের বাড়ি ভাঙলো জনতা বরিশাল জেলা আদালতে পুলিশ হেফাজত থেকে আসামি পলায়ন
নলছিটিতে দম্পতিকে মারধর ও ঘর ভাঙচুরের অভিযোগ

নলছিটিতে দম্পতিকে মারধর ও ঘর ভাঙচুরের অভিযোগ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ০১ জুন, ২০২৬

ঝালকাঠির নলছিটি উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে স্বামী—স্ত্রীকে মারধর এবং বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে অভিযুক্ত করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডিতে করা অভিযোগে বলা হয়, উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঘাইটপাকিয়া গ্রামের বাসিন্দা মোছা. চামেলী আক্তার দীর্ঘদিন ধরে স্বামীর পৈতৃক সম্পত্তি নিয়ে আত্মীয়দের সঙ্গে বিরোধ রয়েছে। এর জেরে গত ৩১ মে সকাল আটটার দিকে প্রতিপক্ষের লোকজন তাদের গালিগালাজ করেন।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন শাহাদাৎ হোসেন ফাহিম (২২), শাহজাহাল হোসেন নাঈম (৩০), শাহজাহান হাওলাদার (৫০) ও শাহিদা বেগম (৪৫)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।

অভিযোগে আরও বলা হয়, গালিগালাজে বাধা দিলে চামেলি আক্তারের স্বামীকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। তাকে রক্ষা করতে গেলে চামেলি আক্তারকেও মারধর করা হয়। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এ ছাড়া অভিযুক্তরা তাদের বসতঘরের টিনের বেড়া কেটে ও ভাঙচুর করে প্রায় ৩৫ হাজার টাকার ক্ষতি করে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost