বৃহস্পতিবার, ০৪ Jun ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম
বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকদের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা ভান্ডারিয়ায় বিডি ক্লিন এর দশম প্রতিষ্ঠা বার্ষিকী পালন মঠবাড়িয়ায় অবৈধ চাক ও চায়না দুয়ারী জাল বিক্রির দায়ে ৩ জনের জরিমানা, প্রায় দুই লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় বাধা, অতি উৎসাহী নেতাদের চিহ্নিত করার নির্দেশ বিএনপির আমতলীতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার নলছিটিতে মাদকবিরোধী সোসাইটির সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জনবল সংকটে কাউখালী মহিলা বিষয়ক অধিদপ্তর সেবা থেকে বঞ্চিত উপকারভোগীরা শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড বিএনপি নেতাকে মারধর করে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
নলছিটিতে মাদকবিরোধী সোসাইটির সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নলছিটিতে মাদকবিরোধী সোসাইটির সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ঝালকাঠির নলছিটিতে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) রাতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মাদকবিরোধী সোসাইটি’র উদ্যোগে উপজেলার কুশঙ্গল বটতলা এলাকায় ৫ ও ৬ নং ওয়ার্ডের বাসিন্দাদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. এবাদুল হাওলাদার।

এসময় বক্তব্য দেন মো. আল আমিন হাওলাদার, শাহাচান হাওলাদার, মকিম হোসেন, আব্দুর রহিম, কবির হোসেন, আবু মুসা সরদার ও মো. সোহাগ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাসবাদসহ সকল ধরনের সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানান। পাশাপাশি এসব অপরাধ প্রতিরোধে প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মো. আক্তার হোসেন।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost