শুক্রবার, ০৫ Jun ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

মুলাদী লঞ্চঘাটে বিছানা—লাশাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

মুলাদী লঞ্চঘাটে বিছানা—লাশাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

বরিশালের মুলাদী লঞ্চঘাট এলাকায় বিছানা—লাশা (যাত্রী ও মালামাল বহন সংক্রান্ত বিষয়) নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, লঞ্চঘাটে বিছানা—লাশা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের হাতা হাতি হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে মুলাদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। পুলিশের উপস্থিতিতে উভয় পক্ষকে সরিয়ে দেওয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহল ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সকল পক্ষকে শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost