বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

শিরোনাম
কাউখালীতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যয় মির্জাগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট বরিশাল শিল্প মেলায় ২০০ ব্যবসায়ীর মালামাল আটকে রাখার অভিযোগ পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ মাইলস্টোনের টিসি পাওয়া ছাত্রী আইডি কার্ড গায়ে আন্দোলনে, থানায় জিডি কর্তৃপক্ষের ৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি মোজাফফর গ্রেফতার কাজিরহাটে মাদকের গডফাদারদের বিরুদ্ধে কার্যকর অভিযান জোরদারের দাবি, মূল হোতা ও অর্থদাতাদের আইনের আওতায় আনার আহ্বান চেক প্রতারণা মামলায় বরিশালে সাবেক কাউন্সিলরের ভাইয়ের ৮ মাসের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি বজ্রপাতে নদীতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ ২ দিন পর মিলল সাগরে
বরিশালে ইয়াবা ও গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

বরিশালে ইয়াবা ও গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

বরিশাল নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (কেডিসি) কলোনি এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ তনহাদ আহমেদ নীরব (২৫) নামের এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) নগরীর কেডিসি কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত তনহাদ আহমেদ নীরব বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সের রেশন স্টোরে কর্মরত বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার আওতাধীন স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের একটি দল কেডিসি এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় সন্দেহভাজন হিসেবে তনহাদ আহমেদ নীরবকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্যের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে আটকের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকের বিষয়ে তদন্ত চলছে এবং আটককৃত কনস্টেবলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিভাগীয় ব্যবস্থাও নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযানে কোনো ব্যক্তি ছাড় পাচ্ছে না। অভিযুক্ত ব্যক্তি পুলিশ সদস্য হলেও তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost