, , ,
শিরোনাম
পুরোদমে শুরু আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পাবনায় বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা ভাড়া বাসায় মিললো পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ বৈদ্যুতিক তার ছিঁড়ে আড়িয়াল খাঁ নদে: মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে বিদ্যুৎ-বিভ্রাট জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত হিজলায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা মামলার অভিযোগ উঠেছে মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীতে দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা নারীর মৃত্যু, আহত অন্তত ৬ বেহাল অবস্থায় কাজিরহাটের ব্যাংকেরহাট ব্রিজ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটার মামলায় দুই আসামি গ্রেফতার
এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার

এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। বুধবার থানা এলাকার পপুলার বাজার ও মোল্লার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) মো. আল মোমেন, এএসআই (নিঃ) মো. দেলোয়ার হোসেন, এএসআই (নিঃ) মো. সুমন মিয়া এবং কনস্টেবল মো. রনির সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম ‘অভিযান-৪১’ পরিচালনা করে এ সাফল্য অর্জন করে।

প্রথম অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন উত্তর কড়াপুর এলাকার পপুলার বাজারে অভিযান চালিয়ে মো. রিয়াজ হাওলাদার (৩৬) নামে এক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তিনি ঝালকাঠি সদর উপজেলার বহরমপুর গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

অপরদিকে একই টিমের দ্বিতীয় অভিযানে এয়ারপোর্ট থানাধীন মোল্লার বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. আপন রহমান ওরফে সজিব (২৭) নামে আরেক মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা গ্রামে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এয়ারপোর্ট থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost