মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

কাজিরহাটে প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাজিরহাটে প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ১২ জুন ২০২৬, শুক্রবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসানের কাজিরহাট আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ জুন) সকাল ১১টায় কাজিরহাট একতা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। সভায় মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং ২ নম্বর লতা ইউনিয়নসহ পাঁচটি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি, অনুষ্ঠান সফল করার বিভিন্ন দিক এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন।

বক্তব্যে তিনি আগামী ১২ জুনের অনুষ্ঠান সফল করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আগত অতিথিকে যথাযথভাবে স্বাগত জানানোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন।

সভা শেষে নেতাকর্মীরা অনুষ্ঠান সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost