, , ,
শিরোনাম
বিতর্কিতসিভিল সার্জন নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ,কক্ষে তালা বর্ষায় সবজি উৎপাদন অব্যাহত রাখতে কাউখালীতে কৃষকরা পেলেন বিনামূল্যে বীজ ও সার নেছারাবাদে ভাঙনে বিলীন রাজাবাড়ি-জিলবাড়ি সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ কাউখালীতে পুলিশের উদ্যোগে আইন—শৃঙ্খলা সভা: মাদক, বাল্যবিবাহ ও অপরাধ দমনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! দুই বছরের মধ্যে হিজলা-মেহেন্দিগঞ্জকে বদলে দেওয়ার প্রত্যয়—সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হাতেম আলী কলেজে যোগদান করতে পারেননি অধ্যাপক মেহবুবা আলম
কাজিরহাটে প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাজিরহাটে প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

আগামী ১২ জুন ২০২৬, শুক্রবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসানের কাজিরহাট আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ জুন) সকাল ১১টায় কাজিরহাট একতা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। সভায় মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং ২ নম্বর লতা ইউনিয়নসহ পাঁচটি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি, অনুষ্ঠান সফল করার বিভিন্ন দিক এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন।

বক্তব্যে তিনি আগামী ১২ জুনের অনুষ্ঠান সফল করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আগত অতিথিকে যথাযথভাবে স্বাগত জানানোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন।

সভা শেষে নেতাকর্মীরা অনুষ্ঠান সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost