বুধবার, ১০ Jun ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
মঠবাড়িয়া পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এর আদালত বর্জন করেছে আইনজীবীরা।
আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে ম্যাজিষ্ট্রেট এর আদালত বর্জন করেছে আইনজীবীরা। পরে আইনজীবী সমিতির সভা কক্ষে অবস্থান নিয়ে প্রেস ব্রিফিং করেন। এ সময়
আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত আহবায়ক অ্যাডভোকেট আতাউর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম সহ ১৮ জন আইনজীবী উপস্থিত ছিলেন।
আদালত বর্জন করা আইনজীবীরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত চলাকালীন সময়ে আইনজীবীদের সহিত অশোভন আচরণ, বিচারকের স্বেচ্ছাচারিতা, দিন
ধার্য্যকৃত মামলার কোন কারণ ছাড়াই কোন আইনানুগ নোটিশ প্রদান না করিয়া কোন কারন ছাড়াই মামলা খারিজ করা। অকারণে সিনিয়র আইনজীবীদের চেম্বার থেকে ডেকে নেওয়া, আদেশের সইমহরী প্রদানে গড়িমসি করাসহ বেশ কিছু অভিযোগ আনেন উপজেলা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এর বিরুদ্ধে ।
তবে এ বিষয়ে সকল অভিযোগ অস্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আকলিমা আক্তার জানান, আইনজীবীরা বলেছেন আমার আচরণ অশোভনীয় এটা পুরাটাই হয়রানি মূলক ও মিথ্যা কথা। আইন অনুযায়ী আমাদের এক্সিকিউটিভ ও জুডিশিয়াল কোর্ট কাগজপত্রের যে আইনজীবীর সীল পাব তাকে অবশ্যই উপস্থিত
থাকতে হবে। সেটা আইনে রয়েছে। সিনিয়র হলে অথবা অন্য কোন কারনে না এসে জুনিয়রদেরকে পাঠানো হয় কথা বলার জন্য। এগুলো আমি ডিনাই করেছি। সকল
প্রতিবেদনে নারাজি দিয়ে থাকেন। এটি তাদের পক্ষেও আসতে পারে বিপক্ষেও আসতে পারে। কিন্তু তারা এখান থেকে সুযোগ নেয়ার জন্য এগুলো করে থাকেন।
সরকারি নির্দেশনা রয়েছে পিছনের মামলাগুলোকে শুনানি করে সঠিক নিয়ম মেনে নিষ্পত্তি করা। আদেশের সইমহরী আবেদনের মাধ্যমে জেলা থেকে সংগ্রহ করতে
হবে। কিন্তু তারা আমার কাছ থেকে নিতে চায় যেটা নিয়মে নাই। এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আরও বলেন, সরকারি খাল খনন করতে গিয়ে দুই একজন আইনজীবীর
খালের জায়গা ছেড়ে দিতে হচ্ছে তাই উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি করার জন্য এসব করে যাচ্ছে।