, , ,
শিরোনাম
পোশাকের আড়ালে চাকরির নামে প্রতারণা বরিশালে ভুয়া সেনা ক্যাপ্টেনের জালে নিঃস্ব দুই নারী বাবুর্চি বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন চিকিৎসার ছুটি নিয়ে স্বামীর কাছে বিদেশে গেলেন স্কুল শিক্ষিকা নলছিটিতে গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে হামলা! বৃদ্ধাকে কুপিয়ে রক্তাক্ত, লুটপাটের অভিযোগ স্বজনদের বিরুদ্ধে বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন গ্রেপ্তার সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর দাফন সম্পন্ন, শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল কাজিরহাটে কুপিয়ে জখমের ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার মির্জাগঞ্জে ফেসবুকে ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল করা সেই ছাত্রলীগ কর্মী গ্রেফতার কর্মস্থলে অনুপস্থিত, ৪ চিকিৎসক বরখাস্ত
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বান বাস্তবায়নে এবং বরিশাল—৩ (বাবুগঞ্জ—মুলাদী) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নির্দেশনায় বরিশালের বাবুগঞ্জ উপজেলায় খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকালে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মধ্য পাংশা রাজারবের থেকে কাজীর খাল হয়ে পুনরায় রাজারবের পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার খাল স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান ও বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা, এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলাম মিলন মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি অহেদুল ইসলাম খান,

সাধারণ সম্পাদক সালাউদ্দিন তালুকদার মিন্টু, সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেন মোল্লা, সহ—সভাপতি ইউসুফ তালুকদার , মাধবপাশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আতিফুর রহমান সবুজ, সদস্য সচিব রুবেল হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোর্শেদ, জেলা ছাত্রদল নেতা নাজমুল হাসান শাহীন, সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি—সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ময়লা—আবর্জনা ও কচুরিপানায় ভরাট হয়ে পড়া খালগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য খালও পরিষ্কার করা হবে। খাল পরিষ্কারের ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং মশা—মাছির উপদ্রবসহ বিভিন্ন রোগের ঝুঁকি হ্রাস পাবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিচ্ছন্নতা বিষয়ক আহ্বানের কথা উল্লেখ করে বক্তারা বলেন, দেশকে সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য রাখতে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়; প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা রক্ষায় এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই গড়ে উঠবে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব বাংলাদেশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost