সোমবার, ১৫ Jun ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

শিরোনাম
মির্জাগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে পেটানো সেই সোহাগ গ্রেফতার মঠবাড়িয়ায় ২ হাজার ৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার কাউখালীতে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি রিয়াজ হাওলাদার গ্রেফতার, আদালতে প্রেরণ ৫৫ বছ‌রেও উন্নয়নের ছোঁয়া লা‌গে‌নি হয়বৎপুর তৌকাঠি দা‌খিল মাদরাসায় কাউখালীতে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান বাকেরগঞ্জে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট দশমিনায় টিউবওয়েল বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে ২ জন নিহত, আহত ৪ মায়ের লাশ ফেরত দিতে ছেলেকে ‘কান ধরে ওঠবস’ করালেন চিকিৎসকরা
কাউখালীতে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি রিয়াজ হাওলাদার গ্রেফতার, আদালতে প্রেরণ

কাউখালীতে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি রিয়াজ হাওলাদার গ্রেফতার, আদালতে প্রেরণ

পিরোজপুরের কাউখালী থানার এসআই মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল বিশেষ অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ রিয়াজ হাওলাদারকে (২৭) গ্রেফতার করেছে।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিয়াজ হাওলাদার উপজেলার শিয়ালকাঠী গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রিয়াজ হাওলাদারের বিরুদ্ধে আদালত কর্তৃক জারি করা জিআর ওয়ারেন্ট থাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন,আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধ দমনে কাউখালী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। জিআর ওয়ারেন্টভুক্ত আসামি রিয়াজ হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল।
গ্রেফতারকৃত আসামিকে রবিবার (১৪ জুন) পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost