‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা-এর সেসিপ এর আওতাধীন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস) এর আয়োজনে স্থানীয় সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তার এর সভাপতিত্ব বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. পারভেজ আলম, সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক আক্তারুজ্জামান (ভারপ্রাপ্ত), ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শেখ হেলাল উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম শিক্ষার্থী আমেনা বেগমসহ গণমাধ্যমকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
মেলায় স্থানীয় ১০টি বিদ্যালয়, ২ টি কলেজ ও ১টি মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী স্টার্টআপ আইডিয়া ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করেন।
অতিথিরা শিক্ষার্থীদের স্টলগুলো ঘুরে দেখেন এবং তাদের সৃষ্টিশীল কাজের প্রশংসা করেন।
মেলায় টিকিকাটা নূরীয়া কামিল মাদ্রাসা প্রথমস্থান অধিকার করে জেলা পর্যায় অংশগ্রহণের সুযোগ লাভ করে।
অনুষ্ঠানে বক্তারা তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী ও যৌক্তিক চিন্তাভাবনার মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ উদ্ভাবনী আইডিয়া ও বিজ্ঞান প্রকল্পের জন্য শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তার।
অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন