পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে দুই হাজার ৫ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে।
পুলিশ গোপনে সংবাদ পেয়ে আজ রবিবার রাত তিনটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মঠবাড়িয়াগামী বি অনলাইন পরিবহন নামে একটি পরিবহন বাসে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়িকে আটক করে। পরে তাদের শরীর তল্লাশি চালিয়ে দুই হাজার ৫ পিস ইয়াবা উদ্ধার করের।
গ্রেফতারকৃতরা হলো, মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী গ্রামের এস্কেন্দার হাওলাদার এর ছেলে শিপন হাওলাদার (৪৭,) ও একই গ্রামের আব্দুল হাই এর ছেলে মো. মঞ্জু মিয়া(৫০)।
গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ি ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানারা অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম বলেন, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবাসায়ির বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে একি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন