বুধবার, ১৭ Jun ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা ৬ নং বিদ্যানন্দনপুর মডেল ইউনিয়নের চরখাজুরিয়া গ্রামের সোহরাব সর্দারের বাড়িতে বেড়াতে এসে খালে পড়ে ২ বছরের শিশু কন্যা নুসরাত জাহানের সমিল সমাধির খবর পাওয়া গেছে।
নিহতর পরিবার সূত্রে জানা গেছে গত রোববার সকালে মুলাদী উপজেলা হোসনাবাদ এলাকা থেকে বেড়ানোর উদ্দেশ্যে নুর ইসলাম ও স্ত্রী ফাতেমা বেগম সহ ২ সন্তান ছেলে ৪ বছর ও মেয়ে ২ বছর নিয়ে ফাতেমা বেগমের বাবা সোহরাব সরদারের বাড়িতে আসে।
সোহরাব সরদারের বসতঘর সংলগ্ন খাল সকলের অগোচরে ২ বছরের কন্যা নুসরাত জাহান বিকেলে খালে পড়ে যায়। কিছুক্ষণ পর মা ফাতেমা বেগম নুসরাত জাহানকে খোঁজাখুজি করে একপর্যায়ে তিনি দেখতে পায় খালের পাশে তার কন্যা ভাসমান অবস্থায় আছে। ডাকচিৎকার করলে ওই বাড়ির লোকজন এগিয়ে আসে। মা ফাতেমা বেগম নিজেই পানি থেকে তুলে বলে জানা গেছে।
দ্রুত চিকিৎসার জন্য মুলাদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার সাথে সাথেই বরিশাল শেরেই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত জাহান দুনিয়া থেকে বিদায় নেয় বলে তার মামা রাসেল খান বিষয়টি নিশ্চিত করেন।
নুসরাত জাহানের লাশ রাত ১০ ঘটিকায় নানাবাড়ি নিয়ে আসে। ১৫ ই জুন সোমবার সকাল ৮ ঘটিকায় নিহতের পিতা—মাতা ও পরিজনরা মুলাদী উপজেলা হোসনাবাদ এলাকায় নিয়ে যাওয়া হয় লাশ দাফন করার জন্য। এই নিয়ে নানা বাড়ি ও দাদা বাড়ি শোকের মাতম বইছে।