, , ,
শিরোনাম
বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হাতেম আলী কলেজে ফলজ বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় যাত্রা শুরু করল ড্রিম জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমি কাজিরহাটে ৪৮ ঘন্টা পর লতা নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার থানায় হামলা, পুলিশ পরিচয়ে টাকা নিয়েও মামলার আসামি যুবলীগ নেতা বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান বিশ্বকাপ জিতে যে বিশ্বরেকর্ড গড়ল স্পেন বরিশালে পরকীয়া প্রেমের ঘটনা আড়াল করতে ‘ডাকাতির’ নাটক জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩ সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি, ৮০০ কোট-টাই
দোরগোড়ায় বিচারসেবা পৌঁছাতে মঠবাড়িয়ায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

দোরগোড়ায় বিচারসেবা পৌঁছাতে মঠবাড়িয়ায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় স্থানীয় পর্যায়ে দ্রুত ও সহজে বিচারসেবা নিশ্চিত করতে গ্রাম আদালত সক্রিয়করণে দিনব্যাপী পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৬ জুন) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার।
কর্মশালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমী, গ্রাম আদালত মঠবাড়িয়ার সমন্বয়কারী মো. বেল্লাল হোসাইনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
কর্মশালায় বক্তারা বলেন, স্বল্প সময় ও স্বল্প ব্যয়ে গ্রামের সাধারণ মানুষ, বিশেষ করে সুবিধাবঞ্চিত ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এর কার্যক্রমকে আরও জনবান্ধব ও কার্যকর করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালত একটি কার্যকর মাধ্যম। ইউনিয়ন পর্যায়ে এ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত সহযোগিতা ও তদারকি অব্যাহত রয়েছে।
আলোচনা শেষে উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম আরও বেগবান করতে বিভিন্ন পরিকল্পনা ও সুপারিশ গ্রহণ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় বিচারসেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে উপজেলার সব ইউনিয়ন পরিষদে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। কর্মসূচির আওতায় প্রচারপত্র বিতরণ, মাইকিং, আলোচনা সভা, ভিডিও প্রদর্শনী এবং জনসাধারণের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতাসহ নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost