শনিবার, ১১ Jul ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

মঠবাড়িয়ায় ডায়াগনিস্টিক সেন্টারে অভিযান ভূয়া ডাক্তার ও ম্যানেজারকে কারাদণ্ড

মঠবাড়িয়ায় ডায়াগনিস্টিক সেন্টারে অভিযান ভূয়া ডাক্তার ও ম্যানেজারকে কারাদণ্ড

পিরোজপুরের মঠবাড়িয়ায় শাপলা ডায়গনস্টিক সেন্টারে ভূয়া ডাক্তার ও ডায়াগনিস্টক সেন্টারের ব্যবস্থাপককে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার(১৬ জুন) দুপুরে মঠবাড়িয়া উপজেলা সহকারি কমশিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ উপজেলার সাপলেজা ইউনিয়ন বাজারের শামলা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে উভয়কে তিন মাসের কারাদণ্ড দেন।

দণ্ডিতরা হলেন, ডায়াগনিস্টক সেন্টারের কথিত ডাক্তারমো. আবু হুরাইয়া(৩৭) ও ডায়াগনিস্টিক সেন্টারের ব্যবস্থাপক মো. মনিরুল আলম(৪৮)।

জানাগেছে, কথিত ডাক্তার মো. আবু হুরাইয়া নিজে প্যারামেডিকেল ডিগ্রীধারী দাবি করে প্রতি মঙ্গলবার সাধারণ রোগিদের ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন। তিনি ভ্রাম্যমান আদালতে প্রয়োজনীয় সনদ দেখাতে না পারায় এ দণ্ডাদেশ প্রদান করে আদালত।

এ ব্যাপপারে মঠবাড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় অপচিকিতসা রোধে এ অভিযান চলমান থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost