বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
বরিশালের মুলাদী থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দে মুলাদী থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—দক্ষিণ গাছুয়া গ্রামের মোজাম্মেল পাইকের ছেলে সিয়াম পাইক (২০), গলইভাঙ্গা গ্রামের মো. রফিকুল ইসলাম ছেলে মো. হাবিবুর রহমান (১৯), দক্ষিণ গাছুয়া গ্রামের শাহে আলম শেখ এর ছেলে মো. শিপু শেখ (২০), তারা সবাই মুলাদী থানার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
মুলাদী থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেছে।