শনিবার, ১৮ Jul ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

শিরোনাম
ভিমরুলীতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোর, উদ্ধার অভিযান চলছে আ.লীগ নেতার স্ত্রী-মা ঢাকায়, লুটপাটের পর গুঁড়িয়ে দেওয়া হলো বাড়ি বরগুনায় আবারও ইসমাইল শাহের মাজারে অগ্নিসংযোগ মঠবাড়িয়ায় ‘কৃষক স্মার্ট কার্ড’ বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন কাউখালীতে শ্রমিক দলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ থানার ব্যারাক থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার প্রাথমিকে বদলি কমিটিতে ‘গণ্যমান্য ব্যক্তি’ বাদ, যুক্ত হলো সাত শর্ত সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি সম্পূর্ণ নিষিদ্ধ যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান
মুলাদীতে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

মুলাদীতে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

বরিশালের মুলাদী থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দে মুলাদী থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—দক্ষিণ গাছুয়া গ্রামের  মোজাম্মেল পাইকের ছেলে সিয়াম পাইক (২০), গলইভাঙ্গা গ্রামের মো. রফিকুল ইসলাম ছেলে মো. হাবিবুর রহমান (১৯),  দক্ষিণ গাছুয়া গ্রামের শাহে আলম শেখ এর ছেলে মো. শিপু শেখ (২০),  তারা সবাই মুলাদী থানার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

মুলাদী থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost