বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ হত্যা মামলার আসামি গ্রেফতারের পর বাড়িতে আগুন দিল ক্ষুব্ধ জনতা কাউখালীতে বিআরডিবির উদ্যোগে কিশোরীদের সঞ্চয় সচেতনতা প্রশিক্ষণ, চেক ও ফলজ গাছের চারা বিতরণ নলছিটিতে অবৈধ বিদ্যুৎ সংযোগের ছড়াছড়ি, ওজোপাডিকোর ভূমিকা নিয়ে প্রশ্ন মেহেন্দিগঞ্জ পাতারহাট বন্দরের অবৈধ দখল উচ্ছেদ করলেন উপজেলা প্রশাসন পটুয়াখালীতে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে প্রাণ গেল দুই শ্রমিকের আওয়ামী লীগের সাবেক দুই নেতার ফেসবুক পেজের অ্যাডমিন গ্রেফতার ‘এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখব না’-চিরকুটসহ বোমাসদৃশ বস্তু উদ্ধার স্বপ্নে বলেছেন বেঁচে আছেন-তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা কাজির হাট আন্দার মানিক সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ: সরেজমিন পরিদর্শনে প্রতিমন্ত্রী, ভুল স্বীকার এলাকাবাসীর
কাউখালীতে বিআরডিবির উদ্যোগে কিশোরীদের সঞ্চয় সচেতনতা প্রশিক্ষণ, চেক ও ফলজ গাছের চারা বিতরণ

কাউখালীতে বিআরডিবির উদ্যোগে কিশোরীদের সঞ্চয় সচেতনতা প্রশিক্ষণ, চেক ও ফলজ গাছের চারা বিতরণ

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর উদ্যোগে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (আইআরইএসপিপিডব্লিউ)—২য় পর্যায়ের আওতায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ, প্রশিক্ষণ সামগ্রী, চেক বিতরণ ও ফলজ গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) বেলা সাড়ে এগারোটা উপজেলার কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শামসুর রহমান মিজান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, অত্র প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী শিক্ষক শিশির কুমার মজুমদার।

অনুষ্ঠান শেষে প্রকল্পের আওতাভুক্ত মেয়াদোত্তীর্ণ ৮ জন কিশোরীর জমাকৃত সঞ্চয় ৫৮ হাজার ৪০০ টাকার বিপরীতে সরকারি প্রণোদনাসহ মোট ১ লাখ ৬৬ হাজার ৪০০ টাকার চেক বিতরণ করা হয়। একই সঙ্গে তাদের হাতে আম গাছের চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের সভাপতি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুর রহমান মিজান বলেন,কিশোরীদের সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা এবং ভবিষ্যতের জন্য আর্থিকভাবে প্রস্তুত করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার পাশাপাশি অর্থনৈতিক সচেতনতা তাদের আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী হতে সহায়তা করবে।

বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান বলেন,শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, আর্থিক ব্যবস্থাপনা ও সঞ্চয়ের গুরুত্ব সম্পর্কেও জানতে হবে। বিআরডিবির এ কার্যক্রম কিশোরীদের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া বলেন,সরকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত কিশোরীদের সঞ্চয় গঠনে উৎসাহিত করতে এ প্রকল্প বাস্তবায়ন করছে। নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে তারা নিজেদের ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

উপকারভোগী শিক্ষার্থী জান্নাতি আক্তার বলেন,আমি নিয়মিত সঞ্চয় করেছি। আজ চেক হাতে পেয়ে খুব ভালো লাগছে। এই টাকা ভবিষ্যতে পড়াশোনা ও নিজের উন্নয়নের কাজে ব্যবহার করবো। সরকারের এমন উদ্যোগ আমাদের অনেক উৎসাহ দেয়।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিআরডিবির কর্মকর্তা—কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিআরডিবির এ উদ্যোগ কিশোরীদের সঞ্চয়ী ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost