শনিবার, ১৮ Jul ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

শিরোনাম
ভিমরুলীতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোর, উদ্ধার অভিযান চলছে আ.লীগ নেতার স্ত্রী-মা ঢাকায়, লুটপাটের পর গুঁড়িয়ে দেওয়া হলো বাড়ি বরগুনায় আবারও ইসমাইল শাহের মাজারে অগ্নিসংযোগ মঠবাড়িয়ায় ‘কৃষক স্মার্ট কার্ড’ বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন কাউখালীতে শ্রমিক দলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ থানার ব্যারাক থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার প্রাথমিকে বদলি কমিটিতে ‘গণ্যমান্য ব্যক্তি’ বাদ, যুক্ত হলো সাত শর্ত সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি সম্পূর্ণ নিষিদ্ধ যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান
কাজির হাট আন্দার মানিক সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ: সরেজমিন পরিদর্শনে প্রতিমন্ত্রী, ভুল স্বীকার এলাকাবাসীর

কাজির হাট আন্দার মানিক সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ: সরেজমিন পরিদর্শনে প্রতিমন্ত্রী, ভুল স্বীকার এলাকাবাসীর

‎বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানায় আন্দার মানিক ইউনিয়ন থেকে হিজলা উপজেলা পর্যন্ত সংযোগ সড়কের সংস্কারকাজ বর্তমানে চলমান রয়েছে।

সম্প্রতি এই নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তুলে স্থানীয় এক ব্যক্তি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি লাইভ ভিডিও প্রচার করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

‎ভিডিওটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন ও সেতু বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য জননেতা রাজিব আহসানের নজরে আসে। জনস্বার্থ ও কাজের গুণগত মান নিশ্চিত করতে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে তিনি তাৎক্ষণিক১৭মে, মঙ্গলবার আনুমানিক বিকেল পাঁচটায় ঢাকা থেকে ঘটনাস্থল চলে আসেন ।

‎প্রতিমন্ত্রীর নির্দেশে পরবর্তীতে সড়ক ও জনপথ বিভাগের বরিশাল জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সংশ্লিষ্ট জেলার নির্বাহী প্রকৌশলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে যৌথভাবে সড়কটি পরিদর্শন করা হয়। এসময় ফেসবুক লাইভকারী ব্যক্তিকেও সেখানে উপস্থিত করা হয়।

‎পরিদর্শনকালে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীগণ কাজের কারিগরি দিক তুলে ধরে জানান, উক্ত সড়কে ১২ মিলিমিটার কার্পেটিংয়ের কাজ করা হচ্ছে। সাধারণত কার্পেটিংয়ের পর বিটুমিন মিশ্রিত পাথর সম্পূর্ণভাবে জমাট বেঁধে শক্ত হতে কমপক্ষে ৭২ ঘণ্টা সময়ের প্রয়োজন হয়। কারিগরি এই বিষয়টি সম্পর্কে পূর্বে ধারণা না থাকায় নির্মাণকাজকে নিম্নমানের মনে হয়েছিল বলে স্বীকার করেন ফেসবুক লাইভ প্রচারকারী। ঘটনার সত্যতা এবং প্রকৌশলীদের কারিগরি ব্যাখ্যা পাওয়ার পর তিনি জনসম্মুখে নিজের ভুল বোঝার বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করেন।

‎ঘটনাস্থল পরিদর্শন শেষে মাননীয় প্রতিমন্ত্রী জননেতা রাজিব আহসান সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলীদের উদ্দেশ্যে কঠোর নির্দেশনা দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost