বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম
পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ হত্যা মামলার আসামি গ্রেফতারের পর বাড়িতে আগুন দিল ক্ষুব্ধ জনতা কাউখালীতে বিআরডিবির উদ্যোগে কিশোরীদের সঞ্চয় সচেতনতা প্রশিক্ষণ, চেক ও ফলজ গাছের চারা বিতরণ নলছিটিতে অবৈধ বিদ্যুৎ সংযোগের ছড়াছড়ি, ওজোপাডিকোর ভূমিকা নিয়ে প্রশ্ন মেহেন্দিগঞ্জ পাতারহাট বন্দরের অবৈধ দখল উচ্ছেদ করলেন উপজেলা প্রশাসন পটুয়াখালীতে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে প্রাণ গেল দুই শ্রমিকের আওয়ামী লীগের সাবেক দুই নেতার ফেসবুক পেজের অ্যাডমিন গ্রেফতার ‘এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখব না’-চিরকুটসহ বোমাসদৃশ বস্তু উদ্ধার স্বপ্নে বলেছেন বেঁচে আছেন-তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা কাজির হাট আন্দার মানিক সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ: সরেজমিন পরিদর্শনে প্রতিমন্ত্রী, ভুল স্বীকার এলাকাবাসীর
মেহেন্দিগঞ্জ পাতারহাট বন্দরের অবৈধ দখল উচ্ছেদ করলেন উপজেলা প্রশাসন

মেহেন্দিগঞ্জ পাতারহাট বন্দরের অবৈধ দখল উচ্ছেদ করলেন উপজেলা প্রশাসন

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র পাতারহাট বন্দরে অবৈধ দখল উচ্ছেদ করলেন উপজেলা প্রশাসন। বুধবার সকাল ১০টা থেকে পরিচালিত বিশেষ উচ্ছেদ অভিযানে বন্দরের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়, ফলে স্বস্তি ফিরে এসেছে সাধারণ পথচারী ও যানবাহন চালকদের মধ্যে। দীর্ঘদিন ধরে ভাসমান ও অনিয়ন্ত্রিত ব্যবসায়ীরা বন্দরের ফুটপাত এবং সড়কের অংশ দখল করে ব্যবসা পরিচালনা করায় প্রতিদিনই তীব্র যানজট, জনদুর্ভোগ ও চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছিল।

 

বিশেষ করে পাতারহাট ফায়ার সার্ভিস এলাকা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত সড়কটি দুপাশ দখলের ফলে সড়ক সংকুচিত হয়ে পড়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌছেছে। পথচারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজুর রহমান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিন উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করে।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজুর রহমান বলেন, কয়েকজন মানুষের ব্যক্তিগত সুবিধার জন্য হাজারো মানুষের চলাচলের পথ বাধাগ্রস্ত হতে পারে না। মেহেন্দিগঞ্জের প্রায় সাড়ে তিন লাখ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। যারা অবৈধভাবে স্থাপনা গড়ে জনদুর্ভোগ সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জনগণের চলাচলের পথ উন্মুক্ত রাখা এবং যানজট নিরসনের মাধ্যমে একটি সুশৃঙ্খল ও নিরাপদ নগর পরিবেশ গড়ে তুলতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost