বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

শিরোনাম
এমবিবিএস ডিগ্রি ছাড়াই ২০ বছর ধরে চোখের চিকিৎসা থানায় ডিউটি অফিসারকে ম্যাডাম বলায় যুবক আটক বরিশালে নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে এনে হত্যার অভিযোগ উজিরপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষাঃ কেন্দ্র সচিবসহ দুই শিক্ষক বহিষ্কার চাচার হাতুড়িপেটায় ভেঙেছে হাত, শ্রুতিলেখকে পরীক্ষা দিচ্ছেন বিথী বরিশাল বিশ্ববিদ্যালয়: কর্মবিরতির পর এবার কমপ্লিট শাটডাউন ফুয়েল কার্ডের ছবি অমিল থাকায় গ্যারেজ কর্মচারীকে ইউএনওর থাপ্পড় বরিশালের দুই বাস টার্মিনাল ইজারার নামে সড়ক থেকে কোটি টাকার চাঁদাবাজি পেট্রোল সংকট নিরসনে ইউএনওর উদ্যোগ,স্বস্তিতে এলাকাবাসী বরিশালে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্‌যাপন ডায়রিয়া নিয়ে চিন্তিত বরগুনা সাবেক কাউন্সিলর গাজী আক্তারুজ্জামান হিরুর ইন্তেকাল মুলাদীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা ক্লাস চলাকালে খসে পড়ল ফ্যান-পলেস্তারা মার্কিন নৌবাহিনীর সেক্রেটারি বরখাস্ত ‘পাঠান’-কে ছাড়িয়ে শীর্ষে ‘ধুরন্ধর ২’, ৩৫ দিনে কত আয় বাড়ল গণপরিবহনের ভাড়া, আজ থেকেই কার্যকর কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন। আদালতের নির্দেশে বাকেরগঞ্জে জমি দখল বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযান মেহেন্দিগঞ্জ ১২বছরের মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
২৩ বছরেও সংস্কার হয়নি বরগুনার আশ্রয়ণ প্রকল্প, বসবাস অনুপযোগী ৩৭টি ব্যারাক

২৩ বছরেও সংস্কার হয়নি বরগুনার আশ্রয়ণ প্রকল্প, বসবাস অনুপযোগী ৩৭টি ব্যারাক

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

নির্মাণের ২৩ বছরেও সংস্কার হয়নি বরগুনার সরকারি আশ্রয়ণ প্রকল্পের ৩৭টি ব্যারাক। ভূমিহীন ও হতদরিদ্রদের জন্য নির্মিত এসব ঘর এখন বসবাসের অনুপযোগী। এ ছাড়া পয়ঃনিষ্কাশনসহ নানা সমস্যায় জর্জরিত আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা।

২০০২ সালে আশ্রয়ণ প্রকল্পের আওতায় জেলার পাঁচটি উপজেলার ৩৭ টি ব্যারাক নির্মাণ করা হয়। নির্মাণের পর এসব ব্যারাকে ১ হাজার ৮০৯টি ভূমিহীন হতদরিদ্র পরিবারের মাথাগোঁজার ঠাঁই হয়।

তবে দীর্ঘ ২৩ বছরেও অবকাঠামোগত সংস্কার না হওয়ায় সবগুলো ব্যারাক এখন বসবাস অনুপযোগী। প্রায় প্রত্যেকটি ঘরের চালা ফুটো, বেহাল দশা। জীর্ণ ঘরগুলোতে কোনো রকমে দিন কাটছে সহস্রাধিক পরিবারের।

এছাড়া বেড়িবাঁধের বাইরে অধিকাংশ ব্যারাক নির্মাণ করায় জোয়ারে প্লাবিত হয় প্রতিনিয়ত। এতে ভোগান্তির শেষ নেই বাসিন্দাদের। তারা জানান, সরকার ঘর দিয়েছে ঠিকই। তবে এগুলো সংস্কারের অভাবে ব্যবহার অনুপোযোগী হয়ে পড়েছে। এছাড়া জোয়ারে প্লাবিত হয় অধিকাংশ ঘরবাড়ি।

জেলা প্রশাসন বলছে, বরাদ্দ পেলেই সংস্কার করা হবে আশ্রয়ণ প্রকল্পের ব্যারাকগুলো। বরগুনার জেলা প্রশাসক মো. শফিউল আলম বলেন, ভূমিহীন মানুষকে থাকার জন্য ঘর দিয়েছে সরকার। তবে তারা যদি ঘর সংস্কারে অক্ষম হয়, তাহলে জেলা প্রশাসন সাধ্যমতো সহযোগিতা করবে।

জেলার ৩৭ আশ্রয়ণ প্রকল্পের ব্যারাকের মধ্যে বরগুনা সদরে ১৫টি, পাথরঘাটায় ৮টি, আমতলীতে ৬টি, তালতলীতে ৬টি এবং বেতাগী উপজেলায় ২টি রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com