বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
হিজলায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি: ‘জরুরি সেবা’র নামে গ্রাহক হয়রানির অভিযোগ মঠবাড়িয়ায় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অনুপস্থিত  কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ১৬ বছর পর কাউখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি কম ‘বৈশাখী চাঁদা’ না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ মৎস্যজীবী দলের নেতার বিরুদ্ধে আগৈলঝাড়ায় রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই পটুয়াখালীতে সালিসে বিপক্ষে কথা বলায় যুবককে কুপিয়ে হত্যা, চাচাতো ভাই গ্রেপ্তার খালের পাড়ে পড়ে নৌ অ্যাম্বুলেন্স ‘স্বপ্নযাত্রা’, চালু হয়নি একদিনও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র কাজিরহাট ভাসান চড়ে মাদক সেবনে ধ্বংসের পথে যুবসমাজ  মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত বিস্ফোরণে উড়ে গেল ভবনের দরজা-জানালা, বাবা-ছেলে গুরুতর আহত মেহেন্দিগঞ্জে নসিমন উল্টে চালকের মৃত্যু: ১৯ বছরেই নিভে গেল মেহেদীর জীবনপ্রদীপ বাকেরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় নববর্ষ উদযাপন বরিশাল কুখ্যাত মাদক ব্যবসায়ী কিসলু ইয়াবা নগদ টাকা সহ পুলিশের খাঁচায় আটক হোটেল ব্যবসার আড়ালে মাদক ও অসামাজিক কার্যকলাপ: বরিশালে অভিযানে মালিকসহ আটক ৬ বরিশালে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু আগৈলঝাড়ায় জরাজীর্ণ সেতু, বাঁশ দিয়ে জোড়াতালিতে চলছে পারাপার
বরগুনায় পুলিশ সদস্যদের বাসায় ডাকাতি, স্বর্ণালংকার লুট

বরগুনায় পুলিশ সদস্যদের বাসায় ডাকাতি, স্বর্ণালংকার লুট

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

বরগুনা শহরে এক পুলিশ সদস্যের ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ঘরে থাকা তার স্ত্রীর স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকলোনী এলাকার চাঁদশী সড়ক সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পুলিশ সদস্য কাওসার বরগুনা জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) কর্মরত। ঘটনার সময় তিনি ডিউটিতে থাকায় তার স্ত্রী দুই সন্তানকে নিয়ে বাসায় একাই ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে পরিবারসহ ওই বাসায় ভাড়া নিয়ে বসবাস শুরু করেন কাওসার। ঘটনার রাতে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ডাকাতরা। পরে ঘরে থাকা কাওসারের স্ত্রীর গলার হার ও কানের দুলসহ স্বর্ণালংকার লুট করে দ্রুত পালিয়ে যায় তারা।

বাসার মালিক গোলাম মাওলা জানান, বৃষ্টির কারণে ঠান্ডা আবহাওয়ায় সবাই ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এবং স্বর্ণালংকার নিয়ে যায়।

বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন বলেন, ঘটনার সময় ভুক্তভোগীর স্ত্রী ঘুমিয়ে ছিলেন। পরে শব্দ পেয়ে বিষয়টি পুলিশ সদস্য কাওসারকে জানানো হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে ডিবি ও থানা পুলিশের একাধিক টিম কাজ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তাও নেওয়া হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com